মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:৩২ এএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:১৬ এএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাতীয়তাবাদী ফোরামের দোয়া মাহফিল

খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাতীয়তাবাদী ফোরামের দোয়া মাহফিল। ছবি : কালবেলা
খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাতীয়তাবাদী ফোরামের দোয়া মাহফিল। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঢাকাস্থ শ্রীপুর উপজেলা জাতীয়তাবাদী ফোরামের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করেও বিশেষ দোয়া করা হয়।

পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা এবং সার্বিক কল্যাণের জন্যও দোয়া করা হয়।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর জিয়া উদ্যান জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ফোরামের নেতাকর্মীরা খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি, দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন এবং পুনরায় জনসেবায় অবতীর্ণ হওয়ার জন্য মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানান।

একইসঙ্গে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার আন্দোলনে তার নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ এবং জাতীয়তাবাদী শক্তির ঐক্যের ওপর গুরুত্বারোপ করা হয়। পরবর্তীতে জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন সংগঠনটির নেতাকর্মীরা।

এ সময় শ্রীপুর উপজেলা জাতীয়তাবাদী ফোরামের উপদেষ্টা হাফিজুর রহমান হাফিজ, মিজানুর রহমান সোহাগ, বেনজির আহমেদ, মাহবুবুল ইসলাম মিল্টন; ফোরামের আহ্বায়ক মোশাররফ হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন, সদস্য সচিব আকরাম হোসেন, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, শামীম হোসেন, পারভেজ মোশাররফ, আলামিন হোসেন, মেহরাব আহমেদ মাহবুব মাহি, আবু আজাদসহ ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।

কালবেলা/এনএএস/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

নিবন্ধন পেল বাংলা পোস্ট

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১০

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১১

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১২

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১৩

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১৪

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১৫

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১৬

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

১৭

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

১৮

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

১৯

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি

২০
X