কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৫ পিএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রদলের চার নেতা কারামুক্ত

ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ছাত্রদলের চার নেতা জামিনে মুক্তি পেয়েছেন। ছবি : কালবেলা
ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ছাত্রদলের চার নেতা জামিনে মুক্তি পেয়েছেন। ছবি : কালবেলা

নাশকতা পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার হওয়া ছাত্রদলের ৬ নেতার মধ্যে চারজন জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তারা মুক্তি পান। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাজু আহামেদ কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

কারামুক্ত নেতারা হলেন- ছাত্রদলের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, ঢাবি ছাত্রদলের সহসভাপতি মো. হাসানুর রহমান, যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আর রিয়াদ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক জহির উদ্দিন মোহাম্মদ বাবর। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম জিসান এবং বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হল শাখার যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম এখনো কারাগারে রয়েছেন।

এর আগে গত ১৯ আগস্ট ছাত্রদলের ওই ছয় নেতাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে রাজধানীর আজিমপুর এলাকা থেকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করে বিএনপি। পরদিন ২০ আগস্ট পুলিশ জানায়, রাজধানীর লালবাগে নাশকতার পরিকল্পনা ও প্রস্তুতিকালে তিনটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৩৭ রাউন্ড গুলিসহ ছাত্রদলের ওই ছয় নেতাকে আটক করা হয়েছে। তারা নির্বাচনকে সামনে রেখে বিএনপির কেন্দ্রীয় নেতাদের নির্দেশে অস্ত্র সংগ্রহ করছিলেন। পরে লালবাগ থানায় অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

এদিকে কারামুক্ত ছাত্রদলের ওই নেতারা সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসলে তাদের ফুলেল শুভেচ্ছা জানান সেখানে উপস্থিত সংগঠনের নেতাকর্মীরা। পরে তারা দলীয় কার্যালয়ের সামনের সড়কে আনন্দ মিছিল করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X