কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৬ পিএম
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনে ভরাডুবির কারণ জানালেন জাতীয় পার্টির মহাসচিব

বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। ছবি : কালবেলা
বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। ছবি : কালবেলা

অন্তর্বর্তী সরকারে নির্দেশনায় ম্যাটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ করে জাতীয় পার্টিকে নির্বাচনে হারিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর ঢাকা রিপোর্টাস ইউনিটি মিলনায়তনে জাতীয় পার্টি আয়োজিত এক সংবাদ সন্মেলনে তিনি এ অভিযোগ করেন। এসময় দলের পক্ষ থেকে তিনি সারাদেশের বিভিন্ন আসনের ভোটে অনিয়মের তথ্য-উপাত্ত তুলে ধরেন।

সংবাদ সন্মেলনে শামীম পাটোয়ারী বলেন, জাতীয় পার্টি যেন একটি আসনেও না জিতে এবং শতকরা এক ভাগও ভোট না পায় তার জন্য নীলনকশার নির্বাচন করা হয় এবং জাতীয় পার্টির শক্তিশালী আসনগুলোতে ৩য় করা হয়েছে। এমনকি জামানত বাজেয়াপ্ত করার ব্যবস্থা করা হয়েছে যা পূর্ববর্তী নির্বাচনের ফলাফলের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। জাতীয় পার্টি জন্য যা বিস্ময়কর। তথাপি জাতীয় পার্টি তারেক রহমান ও নতুন সরকারকে অভিনন্দন জানিয়েছে।

নতুন সরকার প্রতিহিংসা পরিহার করে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি করবে এমন প্রত্যাশা করে তিনি বলেন, গত ২১ ফেব্রুয়ারি শহীদ মিনারে ফুল দিতে গিয়ে জাতীয় পার্টি মবের শিকার হয়েছে। এ ধরনের আচরণ রাজনীতিতে অনাকাঙ্ক্ষিত, এর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর শিকদার লোটন, এমরান হোসেন মিয়া, মঈনুর রাব্বী চৌধুরী, উপদেষ্টামণ্ডলীর সদস্য খলিলুর রহমান খলিল, জাহিদুর রহমান জাহিদ, ভাইস চেয়ারম্যান আখতার হোসেন, আব্দুস সোবহান, হেলাল উদ্দিন হেলাল, মো. সেলিম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১০

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১১

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১২

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৩

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৪

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৫

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৬

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৭

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৮

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১৯

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

২০
X