কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৯ পিএম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা গোলাম রাব্বানীর

গোলাম রাব্বানী। ছবি : সংগৃহীত
গোলাম রাব্বানী। ছবি : সংগৃহীত

দুর্নীতির বিরুদ্ধে জিহাদ করার ঘোষণা দিয়েছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসু জিএস গোলাম রাব্বানী। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) টিম পজিটিভ বাংলাদেশ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে ১০০ জন অসহায় কর্মহীন নারীকে সেলাই মেশিন প্রদান অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।

রাব্বানী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক উন্নয়ন করেছেন, তিনি চেষ্টা করছেন। উন্নয়নের যে সফলতা তার শতভাগ বাংলাদেশ পাচ্ছে না। নিজে দুর্নীতি, অনিয়ম না করে সাক্রিফাইসের মাধ্যমে প্রধানমন্ত্রীকে সাপোর্ট দিতে হবে, তার চলার পথকে মসৃণ করতে হবে। আমরা দুর্নীতি দূর করতে পারি নাই। দুর্নীতির বিরুদ্ধে সরাসরি জিহাদ ঘোষণা করতে হবে।

তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের জন্য জনতার মঞ্চ হয়েছিল। প্রয়োজনে সেইভাবে বিশেষ ট্রাইব্যুনাল বা টাস্কফোর্স গঠন করে সকল দুর্নীতিবাজদের বিচার কর‍তে হবে। রাজনীতিবিদ, আমলা, পুলিশ ও তাদের পরিবার আত্মীয়স্বজনদের সম্পত্তির হিসাব নিতে হবে। দুর্নীতির যে টাকা বের হবে তা দিয়ে মুদ্রাস্ফীতি ও ব্যাংকের রিজার্ভ সব পূরণ হয়ে যাবে। দুর্নীতির টাকা আনতে পারলে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ১০০ বিলিয়ন মার্কিন ডলার হবে বলে মনে করি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

১০

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

১১

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

১২

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

১৩

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১৪

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১৫

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১৬

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১৭

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৮

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১৯

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

২০
X