কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪৭ এএম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩০ এএম
অনলাইন সংস্করণ

সাবেক বিমানমন্ত্রী শাহজাহান কামাল আর নেই

সাবেক বিমান ও পর্যটন মন্ত্রী, লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা এ. কে. এম. শাহজাহান কামাল। ছবি : সংগৃহীত
সাবেক বিমান ও পর্যটন মন্ত্রী, লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা এ. কে. এম. শাহজাহান কামাল। ছবি : সংগৃহীত

সাবেক বিমান ও পর্যটনমন্ত্রী, লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা এ কে এম শাহজাহান কামাল মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাত ৩টা ১৯ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

শাহজাহান কামালের ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রোভিসি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের বরাতে ঢাবির জনসংযোগ দপ্তর থেকে মৃত্যুর তথ্যটি জানানো হয়।

এ এস এম মাকসুদ কামাল জানিয়েছেন, মরহুমের প্রথম নামাজে জানাজা আজ বেলা ১১ টায় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। তারপর তাঁকে নিয়ে যাওয়া হবে লক্ষীপুরে। বাদ আসর লক্ষ্মীপুর মডেল হাই স্কুল মাঠে দ্বিতীয় জানাজা শেষে পৌরসভার লাহারকান্দি গ্রামে পারিবারিক কবরস্থানে বাবা-মার কবরের পাশে তাঁকে দাফন করা হবে।

এ কে এম শাহজাহান কামাল ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ভারত থেকে প্রশিক্ষণ গ্রহণ করে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় সক্রিয়ভাবে যুদ্ধে অংশ নেন। ১৯৭৩ সালে প্রথম সংসদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।

১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি লক্ষ্মীপুর জেলায় গণআন্দোলনে নেতৃত্ব দেন। পরবর্তীতে তিনি নবগঠিত লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং ১৯৮৫ সালে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন।

২০১১ সালে তিনি লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০১৪ ও ২০১৮ সালে সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১০

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১১

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১২

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৩

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১৪

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৫

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৬

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১৭

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১৮

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১৯

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

২০
X