কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩, ০৩:০৯ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীরা বিয়ে করলে হলে থাকতে পারবে না এমন সিদ্ধান্ত অযৌক্তিক : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি : সংগৃহীত
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি : সংগৃহীত

কোনো শিক্ষার্থী বিয়ে করলে হলে থাকতে পারবে না, কিংবা বিশ্ববিদ্যালয়ের দোতলা বাসে ছাত্রীরা নিচতলায় বসবে এবং ছাত্ররা দোতলায় বসবে, এমন সিদ্ধান্ত অযৌক্তিক বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (৩ অক্টোবর) সচিবালয়ে ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, এসব সিদ্ধান্ত কীভাবে হয়, কোথা থেকে হয়, কার মাথা থেকে আসে, সেটি খতিয়ে দেখা দরকার। এ বিষয়ে ব্যবস্থা নিতে শিক্ষামন্ত্রীকে জানানো হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, বাংলাদেশি পণ্যের বিজ্ঞাপন প্রচার বন্ধ হওয়ায় এবং ক্লিনফিডের মাধ্যমে বিদেশি টেলিভিশন প্রদর্শিত হওয়ায় দেশ থেকে প্রতিবছর পাচার হওয়া প্রায় ৫০০ কোটি টাকা টাকা সেভ হয়েছে। অনলাইন ভিত্তিক গণমাধ্যমে ক্লিনফিড ছাড়াই বিভিন্ন বিজ্ঞাপন প্রদর্শন করার বিষয়টিও বন্ধ করা হবে।

এ সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমালোচনা করে ড. হাছান বলেন, বেগম খালেদা জিয়া বঙ্গবন্ধু হত্যাকারীদের প্রমোশন দিয়েছেন। যিনি নিজের প্রকৃত জন্মতারিখ বদলে দিয়ে, জাতীয় শোক দিবসের দিনে মিথ্যা জন্মদিন পালন করেন। একুশে আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে বর্তমান প্রধানমন্ত্রীকে হত্যার পরিকল্পনা করেছেন বলেও মন্তব্য করেন তিনি।

প্রসঙ্গত, গত ২৫ সেপ্টেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের একমাত্র আবাসিক হলে থাকা বিবাহিত এবং অন্তঃসত্ত্বাসহ ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ দেয় হল কর্তৃপক্ষ। বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রাধ্যক্ষ দীপিকা রাণী সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিবাহিত এবং অন্তঃসত্ত্বা ছাত্রীদের হল ছাড়তে বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আবাসিক ছাত্রীদের যাদের স্নাতকোত্তর পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে, তারা অতি দ্রুত হল ত্যাগ করবে। কোনো মানোন্নয়ন (মাস্টার্স) পরীক্ষার্থী, এম.ফিল ছাত্রী হলে থাকতে পারবে না। এ ছাড়া আবাসিকতা লাভ ও বসবাসের শর্তাবলি এবং আচরণ ও শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা ২০২১ এর ১৭ নম্বর ধারা মোতাবেক বিবাহিত ও অন্তঃসত্ত্বা ছাত্রীরা আবাসিক সিট (আসন) পাবে না বিধায় তারা অতি দ্রুত হলের সিট ছেড়ে দেবে। অন্যথায়, তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেট ঘোষণার পর নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম: পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

পেনশনে বড় সুখবর : ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

১০

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

১১

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

১২

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

১৩

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

১৪

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

১৫

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

১৬

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

১৭

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

১৮

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

১৯

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

২০
X