কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩, ১০:৪৬ পিএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ১১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

বর্তমানে ছাত্ররা রাজনীতিবিমুখ হয়ে যাচ্ছে : ভিপি নুর

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। ছবি : সংগৃহীত
ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। ছবি : সংগৃহীত

গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, বর্তমানে ছাত্ররা রাজনীতিবিমুখ হয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়-কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন না থাকায় মেধাবীদের রাজনীতিতে আসার পথ কঠিন হয়ে যাচ্ছে। ছাত্র অধিকার পরিষদের সূচনালগ্ন থেকে আমরা বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু ধারার রাজনৈতিক চর্চার পরিবেশ তৈরিতে কাজ করেছি।

আজ মঙ্গলবার (৩ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত অনুষ্ঠানে এসএসসি-’২৩ এ জিপিএ-৫ প্রাপ্ত ১৪৫ জন শিক্ষার্থীর মাঝে সংবর্ধনা উপহার ক্রেস্ট, বই ও শিক্ষা উপকরণ দেওয়া হয়।

ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি তারিকুলের সভাপতিত্বে এবং ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক অর্নব হুসেইনের সঞ্চালনায় অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানসহ অন্যরা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাসির উদ্দিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কামরুল আহসান, রাজনৈতিক ব্যক্তিত্ব জহির উদ্দিন স্বপন, আইনজীবী আল মামুন রাসেল, লেখক ও শিক্ষা গবেষক রাখাল রাহা প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

১০

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১১

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল

১২

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

১৩

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

১৪

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

১৫

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

১৬

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

১৭

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

১৮

ইসলামে পিতার সম্মান

১৯

সন্তানের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

২০
X