কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩, ০৫:০০ পিএম
আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ০৫:১২ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানের অক্সফোর্ডের অধ্যাপক হওয়ার খবর গুজব

তারেক রহমান। পুরোনো ছবি
তারেক রহমান। পুরোনো ছবি

তারেক রহমান অক্সফোর্ডের কুইনস কলেজের ক্রিমিনোলজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন- এমন একটি খবর কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যা গুজব বলে দাবি করেছেন ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার।

সোমবার (২ অক্টোবর) বিষয়টি যাচাই করে প্রতিবেদন প্রকাশ করেছে রিউমার স্ক্যানার। যেখানে প্রতিষ্ঠানটি তারেক রহমানের অক্সফোর্ডের অধ্যাপক হওয়ার খবরকে গুজব বলে দাবি করেছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘সম্প্রতি, তারেক রহমান অক্সফোর্ডের কুইনস কলেজের ক্রিমিনোলজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন- শীর্ষক তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যা সম্পূর্ণ গুজব।

জানা গেছে, অক্সফোর্ডে তারেক রহমানের নিয়োগের বিষয়ে দুই ধরনের দাবি ছড়িয়েছে। কিছু পোস্টে দাবি করা হয়েছে, তারেক বিশ্ববিদ্যালয়টির ক্রিমিনোলজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক হিসেবে নিয়োগ পেয়েছেন। কিছু পোস্টের দাবি এ রকম, তিনি অক্সফোর্ডের কুইনস কলেজের ইমেরিটাস অধ্যাপক হিসেবে নিয়োগ পেয়েছেন।

দুটি দাবির বিষয়েই অনুসন্ধান করেছে রিউমার স্ক্যানার। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে, বিশ্ববিদ্যালয়টির আইন অনুষদের অধীনে ক্রিমিনোলজি বিভাগ রয়েছে। তবে এই বিভাগে ভিজিটিং প্রফেসর, অনারারি ফেলোর মতো পদ থাকলেও ইমেরিটাস অধ্যাপকের পদ নেই। শিক্ষকদের তালিকায় তারেক রহমান নামেও কেউ নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১০

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১১

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১২

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১৩

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১৪

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১৫

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৬

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৭

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৮

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৯

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০
X