রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ পিএম
আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ পিএম
অনলাইন সংস্করণ
সংসদে রুমিন ফারহানা 

জ্বালানির সংকট যদি না থাকে, তবে লম্বা লাইন কেন?

সংসদে বক্তব্য রাখছেন রুমিন ফারহানা। ছবি : ভিডিও থেকে নেওয়া
সংসদে বক্তব্য রাখছেন রুমিন ফারহানা। ছবি : ভিডিও থেকে নেওয়া

‘দেশে জ্বালানির সংকট যদি না থাকে, তবে রাস্তায় লম্বা লাইন কেন,’ জাতীয় সংসদে এমন প্রশ্ন তুলেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেছেন, ‘জ্বালানির কোনো সংকটই যদি না থাকে, তবে এতো লম্বা লাইন বা কেন? কেন দাম বাড়াইতে হয়? কেন অফিস কর্মসূচির সময় পরিবর্তন করতে হয়? এই প্রশ্নগুলা তো ওঠে।’

রোববার (১৯ এপ্রিল) ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, “‘কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল যে, কাদম্বিনী মরে নাই’। আমাদের তেলের দাম শেষমেষ বৃদ্ধি হইল। কিন্তু তার আগে আমরা দেখলাম কয়েক কিলোমিটারজুড়ে লম্বা লাইন। আমরা দেখলাম, মাঝরাত পর্যন্ত ড্রাইভাররা দাঁড়িয়ে আছে, তারা তেল পাচ্ছে না। কিন্তু সরকারের সেই ব্যাপারে কোনো হেলদোল নাই।”

তিনি বলেন, “আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম, মন্ত্রীরা যখন সংসদে বক্তব্য দেন, তখন তারা অবলীলায় বলেন, ‘বাংলাদেশে জ্বালানির কোনো ঘাটতি নাই।’ কিন্তু যখন তেল নিতে যাওয়া হয়, তখন দেখা যায় তিন কিলোমিটার লম্বা লাইন।”

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য বলেন, ‘সরকার সম্ভবত কিছু পদক্ষেপ গ্রহণ করার ঘোষণা দিয়েছে। তার একটা হচ্ছে, মার্কেটপ্লেস সন্ধ্যা ৭টা বাজে বন্ধ করে দেওয়া। চমৎকার সিদ্ধান্ত। তবে, মনে রাখতে হবে, কেনাকাটা বা শপিং যেটুকু হয়, সেটুকু সন্ধ্যার পরেই হয়। তার আগে হয় না। দুই হলো, অফিস-আদালতের সময় পরিবর্তন করবেন। পাঁচ দিনের জায়গায় চার দিন বা তিন দিন তারা কর্মঘণ্টা ঠিক করবেন।’

তিনি আরও বলেন, ‘আপনার (স্পিকার) মাধ্যমে এই সংসদের কাছে আমি জানতে চাই, জ্বালানি মন্ত্রীরা যখন গণমাধ্যমে কথা বলেন, তখন মনে হয় বাংলাদেশে আল্লাহর রহমতে কোনো সংকট নাই। ওনারা যদি পরিষ্কার করে বলেন, বাংলাদেশে বর্তমানে কত দিনের অকটেন ও ডিজেলের মজুত আছে? কতদিন চলতে পারবে? পাম্পগুলো কেন পর্যাপ্ত পরিমাণ তেল পায় না?’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১০

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১১

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১২

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৩

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৪

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৫

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৬

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৮

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৯

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

২০
X