কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৩, ১২:২৯ এএম
অনলাইন সংস্করণ

গণতন্ত্র মঞ্চের ১৪ দিনের কর্মসূচি

রাজধানীতে নাগরিক ঐক্যের কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের নেতারা। ছবি : কালবেলা
রাজধানীতে নাগরিক ঐক্যের কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের নেতারা। ছবি : কালবেলা

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ একদফা দাবিতে এবার ১৪ দিনের কর্মসূচি পালন করবে গণতন্ত্র মঞ্চ। আগামী ৭ থেকে ২০ অক্টোবর পর্যন্ত এসব কর্মসূচি যুগপৎ ও জোটগতভাবে পালিত হবে।

এর মধ্যে ১০ অক্টোবর আলোচনা সভা, ১২ অক্টোবর ছাত্র কনভেনশন এবং ১৮ অক্টোবর ঢাকায় সমাবেশ রয়েছে।

বৃহস্পতিবার (০৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীতে নাগরিক ঐক্যের কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের এক সভা থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। বাকি কর্মসূচি পরবর্তীতে ঘোষণা করা হবে।

জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সম্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বায়ক ইমরান ইমন প্রমুখ।

সভায় গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, 'দিল্লি আছে, আমরা আছি'-এই বক্তব্যের মাধ্যমে সরকারি দলের সাধারণ সম্পাদক স্পষ্ট করেছেন যে, বাংলাদেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে তারা ক্ষমতায় থাকার পাঁয়তারা করছেন। সরকারি দল দেশের জনগণ নয় বরং বিদেশি শক্তির অনুগ্রহ নিয়ে তাদের অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়। তবে ক্ষমতাসীনদের এ ধরনের কোনো অপতৎপরতা দেশের মানুষ বরদাস্ত করবে না। সকল দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা।

সভায় আরো উপস্থিত ছিলেন- নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, প্রেসিডিয়াম সদস্য জিন্নুর চৌধুরী দিপু, সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, জেএসডির সাংগঠনিক সম্পাদক মোশারেফ হোসেন মন্টু, গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভুঁইয়া, বিপ্লবী ওয়ার্কাস পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য মীর মোফাজ্জল হোসেন মোস্তাক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১০

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১১

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১২

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৩

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৪

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৫

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৬

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৭

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১৮

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৯

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

২০
X