কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৩, ০৭:১৪ পিএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ০৭:২০ পিএম
অনলাইন সংস্করণ

আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে এনপিপি : ইদ্রিস চৌধুরী

নড়াইলে এনপিপির মতবিনিময় সভা। ছবি : কালবেলা
নড়াইলে এনপিপির মতবিনিময় সভা। ছবি : কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এনপিপি ও এর নেতৃত্বাধীন জোট গণতন্ত্র বিকাশ মঞ্চ ৩০০ আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবে বলে পুনরায় জানিয়েছে দলটি।

আজ শুক্রবার (৬ অক্টোবর) বিকেলে নড়াইলের কালিয়া উপজেলা দলীয় কার্যালয়ে এক মতবিনিময় সভায় ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মহাসচিব মো. ইদ্রিস চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

এর আগে নড়াইলের কালিয়া উপজেলা ও নড়াগাতি থানায় এনপিপির দলীয় কার্যালয় উদ্বোধন করেন ইদ্রিস চৌধুরী। এ সময় এনপিপি মহাসচিবের সঙ্গে দলের প্রেসিডিয়াম সদস্য শেখ আবুল কালাম ও ছাবের আহাম্মদ (কাজী ছাব্বীর) উপস্থিত ছিলেন।

ইদ্রিস চৌধুরী বলেন, দলের চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু ঘোষণা দিয়েছেন- আগামী জাতীয় সংসদ নির্বাচনে এনপিপি ও গণতন্ত্র বিকাশ মঞ্চ ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। তারই অংশ হিসেবে দলীয় কর্মকাণ্ড পরিচালনার জন্য আজ নড়াইল-১ আসনে এনপিপির এই কার্যালয় উদ্বোধন করা হলো।

এ সময় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য আগাম প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আহ্বান জানান এনপিপির এই মহাসচিব।

কালিয়া উপজেলা কার্যালয়ে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নড়াইল জেলা এনপিপির সভাপতি মো. মনিরুল ইসলাম। পরে কেন্দ্রীয় নেতারা লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাড়ায় এনপিপির দলীয় কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রিয়া ম্যাচের আগে যে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

১০

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

১১

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

১২

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

১৩

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

১৪

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

১৫

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

১৬

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

১৭

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

১৮

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

১৯

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

২০
X