কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ০৩:২৫ পিএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ০৩:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার কিছু হলে সরকারই দায়ী থাকবে : অ্যাডভোকেট সালাম 

মুন্সীগঞ্জে জেলা বিএনপি আয়োজিত এক বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে কথা বলছেন অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। ছবি : কালবেলা
মুন্সীগঞ্জে জেলা বিএনপি আয়োজিত এক বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে কথা বলছেন অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। ছবি : কালবেলা

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অবিলম্বে উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। অন্যথায় সুচিকিৎসার অভাবে তার কোনো দুর্ঘটনা ঘটলে সমস্ত দায়ভার সরকারকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

সোমবার (৯ অক্টোবর) সকালে মুন্সীগঞ্জের মুক্তারপুরে পান্না সিনেমা হলের মাঠে জেলা বিএনপি আয়োজিত এক বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অ্যাডভোকেট সালাম। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়।

আব্দুস সালাম আজাদ বলেন, বেগম খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ। মেডিকেল বোর্ড, পরিবার ও দলের পক্ষ থেকে একাধিকবার তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের অনুরোধ জানানো হয়েছে। কিন্তু সরকার তাতে কর্ণপাত করছে না। পূর্বপরিকল্পনা অনুযায়ী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে বর্তমান অবৈধ এই সরকার।

তিনি বলেন, বর্তমান সরকার শুধু বেগম খালেদা জিয়াকে হত্যা করার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দিচ্ছে না। আমরা সরকারকে বলতে চাই, অবিলম্বে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণের ব্যবস্থা করুন, অন্যথায় যে কোনো দুর্ঘটনা ঘটলে তার সমস্ত দায়ভার আপনাদেরই নিতে হবে।

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব ও দলের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতনের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলা বিএনপির সভাপতি মহিউদ্দিন আহমেদের পরিচালনায় বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও লৌহজং উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ্ জাহান খান, টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমীর হোসেন দোলন প্রমুখ নেতারা।

প্রসঙ্গত, গত ৯ আগস্ট থেকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

১০

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

১১

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১২

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

১৩

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

১৪

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

১৫

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

১৬

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

১৭

এক সপ্তাহের আলটিমেটাম / বেলারুশে হামলা করবেন জেলেনস্কি!

১৮

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

১৯

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

২০
X