কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ০৪:২৭ পিএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ০৪:৩২ পিএম
অনলাইন সংস্করণ

১৫ জন নেতার সাজাকে প্রত্যাখ্যান ১২ দলীয় জোটের

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও জাতীয় পার্টির (জাফর) মহাসচিব আহসান হাবিব লিংকনসহ বিএনপির মোট ১৫ জন নেতাকে নাশকতার মিথ্যা মামলায় অভিযুক্ত করে ফরমায়েশি রায়ের মাধ্যমে চার বছরের কারাদণ্ড প্রদানকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছে ১২ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ।

সোমবার (৯ অক্টোবর) এক বিবৃতিতে তারা বলেন, অবৈধ ফ্যাসিবাদী সরকারের এই ঘৃণ্য অপকর্মের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং ঘৃণাভরে এই অবৈধ রায় প্রত্যাখ্যান করছি।

১২ দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা স্বাক্ষরিত বিবৃতিতে জোটের শীর্ষ নেতারা বলেন, যে মুহূর্তে দেশবাসীর অনাস্থা ও সরকার পতনের একদফা আন্দোলনে সরকারের ভিত কেঁপে যাচ্ছে সেই সময়ে বিরোধী দলের নেতাদের কারারুদ্ধ করে পাতানো নির্বাচনের মাধ্যমে আবারও ক্ষমতায় আসার দিবাস্বপ্ন কখনোই বাস্তবায়ন হবে না। সারা বিশ্বের গণতান্ত্রিক শক্তি শেখ হাসিনার বিনাভোটে অবৈধভাবে নির্বাচিত মানবতাবিরোধী সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণের পাশে দাঁড়িয়েছে। গণঅভ্যুত্থানের মাধ্যমে হাসিনা সরকারের পতন অনিবার্য। অপকর্মের হোতাদের পালানোর পথ থাকবে না। সীমাহীন অত্যাচার নির্যাতন ও দমন-পীড়ন বন্ধ করে অবৈধ সরকারকে অবিলম্বে পদত্যাগ করে জনগণের রোষানল থেকে বাঁচার আহ্বান জানাচ্ছি।

বিবৃতিতে স্বাক্ষরদাতারা হলেন- জাতীয় পার্টির চেয়ারম্যান ও ১২ দলীয় জোট প্রধান মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) চেয়ারম্যান অ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি তাসমিয়া প্রধান, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান আজহারুল ইসলাম, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ফারুক রহমান, ইসলামিক ঐক্যজোটের মহাসচিব মাওলানা আব্দুল করিম, ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম, বাংলাদেশ জাস্টিস পার্টির সাধারণ সম্পাদক মানসুর আলম শিকদার প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

পেনশনে বড় সুখবর: ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

১০

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

১১

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

১২

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

১৩

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

১৪

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

১৫

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১৬

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

১৭

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

১৮

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

১৯

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

২০
X