কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ০৩:৪২ পিএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ০৩:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

শিমুল বিশ্বাসসহ বিএনপির ৯১ নেতাকর্মীর বিচার শুরু 

শামছুর রহমান শিমুল বিশ্বাস। ছবি : সংগৃহীত
শামছুর রহমান শিমুল বিশ্বাস। ছবি : সংগৃহীত

রাজধানীর রমনা থানার মামলায় খালেদা জিয়ার বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাসসহ ৯১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্যে দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

সোমবার (৯ অক্টোবর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হকের আদালত এ অভিযোগ গঠন করেন। একইসঙ্গে আগামী ২২ অক্টোবর সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেছেন। আসামিপক্ষের আইনজীবী আব্দুস সালাম বিষয়টি জানিয়েছেন।

এ মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মো. মুনির হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়া চকবাজার থানাধীন বকসীবাজারের বিশেষ আদালতে হাজিরা দিতে দিতে যাচ্ছিলেন। এ সময় রমনা মডেল থানাধীন মগবাজার মোড়ে বিএনপি ও অঙ্গ-সংগঠনের প্রায় ১০০০/১৫০০ নেতাকর্মী লাঠিসোঁটা, লোহার রড, ইটপাটকেলসহ বিভিন্ন অস্ত্রসজ্জিত হয়। তখন তারা সরকারবিরোধী স্লোগান দিয়ে রাস্তার গাড়ি ভাঙচুর করেন। হত্যার উদ্দেশে পুলিশ সদস্যের ওপর ইটপাটকেল ছুড়তে থাকে। এ ঘটনায় রমনা মডেল থানার উপপরিদর্শক আবদুল কুদ্দুছ বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে ২০১৮ সালের ১৮ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মিজানুর রহমান ৯১ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১০

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১১

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১২

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৩

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৪

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৫

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৬

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৭

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৮

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৯

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

২০
X