কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩, ০৮:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল

রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। ছবি: কালবেলা
রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। ছবি: কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলা দক্ষিণের আমীর মাওলানা দেলোয়ার হোসাইন বলেছেন, সরকার আবারও নৈশভোটের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা কুক্ষিগত করতে চায়। কিন্তু সচেতন জনতা তাদের সে ষড়যন্ত্র কোনোভাবেই সফল হতে দেবে না। তিনি কেয়াটেকারের গণদাবি মেনে নিয়ে অবিলম্বে সরকারকে পদত্যাগ করার আহবান জানান। অন্যথায় তাদের জন্য করুণ পরিণতি অপেক্ষা করছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা জেলা দক্ষিণ জামায়াত আয়োজিত নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, আমীরে জামায়াতসহ নেতাকর্মীদের ও আলেম-ওলামার মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এক বিক্ষোভ পরবর্তী সমাবেশে এসব কথা বলেন।

মিছিলটি কেরাণীগঞ্জ উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মো. শাহিনুর ইসলাম, জেলা সেক্রেটারি এবিএম কামাল হোসাইন, জেলা শ্রম বিভাগের সভাপতি ডা. দেওয়ান শহিদুজ্জামান, জামায়াত নেতা এ আর মন্ডল, আবদুর রহিম মজুমদার, শিবিরের জেলা সভাপতি মো. মাঈনুল ইসলাম প্রমুখ।

মাওলানা দেলোয়ার হোসাইন বলেন, সরকার সম্পূর্ণ অন্যায়ভাবে আমীর জামায়াত ডা. শফিকুর রহমানসহ শীর্ষনেতাদের কারাগারে অন্তরীণ রেখে জুলুম-নির্যাতন চালাচ্ছে। তাদের জিঘাংসা থেকে রেহাই পাননি দেশ বরণ্য আলেম-উলামাও। মার্কিন সরকার নতুন ভিসানীতি কার্যকরের ঘোষণা দেওয়ার পর সরকারের শীর্ষস্থানীয়রা আবোল-তাবোল বকতে শুধু করেছে। কিন্তু এসব করে ফ্যাসীবাদী, স্বৈরাচারি ও বাকশালী সরকারের পতন ঠেকানো যাবে না।

তিনি সরকারকে অপরাজনীতি পরিহার করে অবিলম্বে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান ও কারাবন্দী আলেম-উলামাসহ সকল রাজবন্দীর নি:শর্ত মুক্তির দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। অন্যথায় রাজপথে দুর্বার গণআন্দোলনের মাধ্যমে সরকারকে গণদাবি মানতে বাধ্য করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১০

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১১

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১২

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১৩

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১৪

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১৫

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১৬

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১৭

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৮

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৯

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

২০
X