কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩, ০৫:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের পক্ষে থাকতে হবে: চরমোনাই পীর

কথা বলছেন মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। ছবি : কালবেলা
কথা বলছেন মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। ছবি : কালবেলা

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, মজলুম মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ হওয়ায় আজকে আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। বিশ্বব্যাপী মুসলমানদের উপর যে জুলিম নির্যাতন ও হত্যাযঞ্জ চলছে তার প্রতিবাদে আমাদের রাজপথে থাকা অত্যাবশ্যকীয়।

তিনি বলেন, আমেরিকা, ইউরোপসহ যেসব দেশ যুগ যুগ ধরে মুসলমানদের ওপর আক্রমণকারীদের পক্ষাবলম্বন করে মানবতাবিরোধী কাজ করছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) ফিলিস্তিনের গাজায় ইসরাইলী অমানবিক হামলা নির্ষাতন ও হত্যাযজ্ঞের প্রতিবাদে বায়তুল মোকাররমের উত্তর গেইটে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর এসব কথা বলেন।

তিনি বলেন, ফিলিস্তিনের মুসলমানদের হত্যার বিষয়ে জাতিসংঘের কোনো প্রতিবাদ আমরা দেখছি না। মজলুমদের পক্ষে আমরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলবো। জাতিসংঘের দায়িত্ব হচ্ছে মজলুম ফিলিস্তিনী মুসলমানদের পক্ষে দাড়িয়ে, ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার হওয়া।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে দলের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মুহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, মুসলিম জাগরণ শুরু হয়ে গেছে। ৫১ বছর পরে ফিলিস্তিনীদের জমি উদ্ধারে সোচ্চার হওয়ায় পশ্চিমারা এবং ভারত ইসরায়েলের পক্ষাবলম্বন করেছে। মুসলমানরা তাদের দখল হওয়া জমি যেকোনোভাবে ফিরিয়ে আনবে ইনশাআল্লাহ। তিনি বলেন, বায়তুল মোকাদ্দাস রক্ষায় আমরা বুকের তাজা রক্ত দিতে প্রস্তুত আছি।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদ বলেন, আমেরিকার সহায়তায় ১৯৪৮ সনে জাতিসংঘের প্রস্তাবে ইসরায়েলকে বসত করার জন্য সুযোগ দেওয়া হয়েছে। এখানে বসতি করে ইসরাইলীরা মুসলমানদের উপর একের পর এক জুলুম করে চলছে।

এতে আরও বক্তব্য রাখেন অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মোহাম্মদ আমিনুল ইসলাম ও ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম, আলহাজ্ব কে এম আতিকুর রহমান ও মুফতী দেলাওয়ার হোসাইন সাকী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মমতাজের জামিন বহাল

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

১০

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

১১

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

১২

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

১৩

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

১৪

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

১৫

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

১৬

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

১৭

বাংলাদেশ খেলাফত মজলিশের আমিরকে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

১৮

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

১৯

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

২০
X