কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৩, ০১:১১ পিএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ০২:০৬ পিএম
অনলাইন সংস্করণ

সমমনা জোট নেতা সাইফুদ্দিন মনি মারা গেছেন

সাইফুদ্দিন আহমেদ মনি। পুরোনো ছবি
সাইফুদ্দিন আহমেদ মনি। পুরোনো ছবি

জাতীয়তাবাদী সমমনা জোটের অন্যতম নেতা ও ডেমোক্রেটিক লীগের (ডিএল) সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি মারা গেছেন।

শুক্রবার (১৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে মিরপুরের বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৬৮ বছর। ব্যক্তিগত জীবনে সাইফুদ্দিন মনি অবিবাহিত ছিলেন।

সাইফুদ্দিন মনির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ।

এদিকে সাইফুদ্দিন মনির মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন আলম, কামরুজ্জামান রতন, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক এস এম শাহাদাত, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মওলা চৌধুরী, এনডিপির চেয়ারম্যান কারী আবু তাহের, বাংলাদেশ ন্যাপের মহাসচিব ইঞ্জিনিয়ার আব্দুল বারিক প্রমুখ।

ড. ফরিদুজ্জামান ফরহাদ জানান, শুক্রবার বাদ আসর ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের নিজগ্রাম মহেশপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুম সাইফুদ্দিন মনিকে দাফন করা হবে। হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে অল্প কিছু সময়ের মধ্যে মরদেহবাহী অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ গ্রামের বাড়ির উদ্দেশে নিয়ে যাওয়া হবে।

৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে রাজপথে বলিষ্ঠ ভূমিকা ছিল সাইফুদ্দিন মনির।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১০

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১১

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১২

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৩

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৪

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৫

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৬

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১৭

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১৮

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৯

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

২০
X