কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩, ০৪:১৯ পিএম
আপডেট : ২০ অক্টোবর ২০২৩, ০৫:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ দেশকে গভীর সংকটে ফেলেছে : এবি পার্টি

এবি পার্টি গাজীপুর জেলা ও মহানগর আয়োজিত শুক্রবারের সংগঠক সমাবেশ। ছবি : কালবেলা
এবি পার্টি গাজীপুর জেলা ও মহানগর আয়োজিত শুক্রবারের সংগঠক সমাবেশ। ছবি : কালবেলা

‘মানুষের অধিকার হরণ ও গণতান্ত্রিক মূল্যবোধ ভূলুণ্ঠিত করে আওয়ামী লীগ বাংলাদেশকে দীর্ঘমেয়াদি গভীর সংকটে নিমজ্জিত করেছে, একদিন তারা এ জন্য আফসোস করবে’- শুক্রবার (২০ অক্টোবর) এবি পার্টি গাজীপুর জেলা ও মহানগর আয়োজিত সংগঠক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মন্জু।

তিনি বলেন, ‘যুদ্ধ, সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা বাংলাদেশ জনগণের রাষ্ট্র হয়ে উঠতে পারেনি। কারণ, যারাই ক্ষমতায় এসেছে তারা দেশকে নিজেদের অর্থবিত্ত বানানোর উৎস হিসেবে গ্রহণ করেছেন।’ জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য এবি পার্টি প্রতিষ্ঠা লাভ করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘জুলুম-শোষণ করে পৃথিবীতে কেউ শেষ পর্যন্ত টিকে থাকতে পারেনি এই সরকারও পারবে না।’

রাষ্ট্র মেরামতে জাতীয় ঐকমত্য ও অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে আজ বেলা ১১টার দিকে গাজীপুর শহরের এক কমিউনিটি সেন্টারে এ সংগঠক সমাবেশ অনুষ্ঠিত। সমাবেশে গাজীপুর মহানগর ও জেলার যৌথ কমিটি পুনর্গঠন করা হয় এবং কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়।

বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক ইঞ্জিনিয়ার আলমগীর হোসেনের সভাপতিত্বে ও এম আমজাদ খানের সঞ্চালনায় ওই সংগঠক সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান ফুয়াদ, যুগ্ম সদস্যসচিব আবদুল্লাহ আল মামুন রানা, এবি যুব পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক এ বি এম খালিদ হাসান, এবি পার্টি গাজীপুর মহানগরের যুগ্ম আহ্বায়ক এস এম ইকবাল হোসেন, বদরুল হুদা খান, এবি যুব পার্টি গাজীপুর জেলা ও মহানগরের আহ্বায়ক মাসুদ জমাদ্দার রানা, সদস্যসচিব সুলতানা রাজিয়া প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্যে আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘জমিদারি প্রথা উৎখাত করে জমির মালিকানা অর্জনের সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন মহান নেতা শেরেবাংলা এ কে ফজলুল হক। তার জন্ম না হলে আমরা এখনো প্রজা থেকে যেতাম, জমির মালিক হতে পারতাম না। আমাদের আজকের স্বাধীন অস্তিত্বের জন্য শেরে বাংলা-ই পথ প্রদর্শক। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজকে যাদের জাতির মুক্তিদাতা বলা হচ্ছে তারা সবাই আমাদের স্বাধীনতাকে ভূলুণ্ঠিত করেছে।’ তিনি রাষ্ট্র পুনর্গঠনের জন্য সমস্যা সমাধানের রাজনীতিই একমাত্র সমাধান বলে উল্লেখ করেন।

সমাবেশে শুভেচ্ছা জানাতে আরও উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও গাজীপুর মহানগরের সভাপতি হুমায়ূন কবির, জাসাস গাজীপুর মহানগরের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আকাশ, গাজীপুর ট্যুরিস্ট ক্লাবের সভাপতি কামরুজ্জামান, এবি পার্টি ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব ফিরোজ কবির, ঢাকা দক্ষিণের সমাজকল্যাণ সম্পাদক ফেরদৌসী আক্তার অপি, গাজীপুর জেলার যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ নুরুল আমিন, গাজীপুর মহানগরের যুগ্ম সদস্যসচিব শহিদুল ইসলাম খান, গাজীপুর সদর থানার আহ্বায়ক মীর ফরিদ উদ্দিন আহমেদ, সদস্যসচিব সফিকুল ইসলাম, কালিয়াকৈরের আহ্বায়ক ডা. রফিকুল ইসলাম, বাসন থানার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, গাজীপুর জেলার যুগ্ম সদস্যসচিব তারেক রহমান জাহাঙ্গীর, কবি মশিউর রহমান, এবি যুব পার্টি গাজীপুর জেলা ও মহানগরের যুগ্ম সদস্য সচিব মইনুল ইসলাম সরকারসহ অন্য নেতারা।

সবশেষে আলমগীর হোসেনকে আহ্বায়ক ও এম আমজাদ খানকে সদস্যসচিব করে এবি পার্টি গাজীপুর জেলা ও মহানগরের আহ্বায়ক কমিটি (যৌথ) পুনর্গঠন করা হয়। কমিটির নেতারা পরে শহরে এক বিক্ষোভ মিছিল বের করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X