কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩, ০৮:৪০ পিএম
আপডেট : ২০ অক্টোবর ২০২৩, ০৮:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রদলের কেন্দ্রীয় নেতা বাসিতের রিমান্ড বাতিল ও মুক্তি দাবি

আদালতে হাজির করা হয় ছাত্রদল নেতা কাজী জিয়া উদ্দিন বাসিতকে। ছবি : কালবেলা
আদালতে হাজির করা হয় ছাত্রদল নেতা কাজী জিয়া উদ্দিন বাসিতকে। ছবি : কালবেলা

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জিয়া উদ্দিন বাসিতের রিমান্ড ও মিথ্যা মামলা বাতিল করে অবিলম্বে তার মুক্তি চেয়েছেন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

নেতৃদ্বয় আজ শুক্রবার (২০ অক্টোবর) এক বিবৃতিতে বলেন, গত বুধবার ঢাকায় বিএনপির জনসমাবেশকে কেন্দ্র করে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জিয়া উদ্দিন বাসিতকে গ্রেপ্তার করা হয় গত ১৮ অক্টোবর। গ্রেপ্তারের পর ডিবি পুলিশ অস্ত্র উদ্ধারের মনগড়া নাটক তৈরি করে এবং আদালতের মাধ্যমে ৩ দিনের রিমান্ডে নেয়।

তারা বলেন, ইদানীংকালে ছাত্রনেতাদের গ্রেপ্তারের পর অস্ত্র উদ্ধারের যে নাটক তৈরি করছে অতিউৎসাহী ডিবি সদস্যরা, এই ঘটনাও সেই পরিকল্পনার ভিন্ন কিছু নয়। ছাত্রনেতাদের কেন্দ্র করে কেন অস্ত্র উদ্ধারের ভুয়া কাহিনি সাজানো হচ্ছে, এসব অস্ত্র কোথা থেকে আসছে, এগুলো আজ ছাত্রসমাজের কাছে আলোচিত প্রশ্ন। বিষয়টিও এই মুহূর্তে স্পষ্ট যে, জালিম ও গণবিরোধী সরকারের বিরুদ্ধে দেশের ছাত্র ও যুবসমাজকে ব্যাপকভাবে রাজপথে নেমে আসতে দেখে অবৈধ সরকারের আজ্ঞাবহ কিছু দলবাজ পুলিশ সদস্য জাতীয়তাবাদী ছাত্রদলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান শুরু করেছে। সেক্ষেত্রে আগামীতেও এ ধরনের গণগ্রেপ্তার অভিযান এবং মনগড়া নাটকের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।

ছাত্রদলের শীর্ষ দুই নেতা অবিলম্বে কাজী জিয়া উদ্দিন বাসিতের গ্রেপ্তার ও অবৈধ রিমান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং অবিলম্বে বাসিতসহ সব রাজবন্দির নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।

এদিকে ধানমন্ডি থানা ছাত্রদলের নেতা আশরাফুল ইসলাম আবির জানান, কাজী জিয়া উদ্দিন বাসিতকে রমনা থানায় দায়েরকৃত কথিত অস্ত্র উদ্ধারের মিথ্যা মামলায় তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তাকে এখন মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। বাসিত শারীরিকভাবে দুর্বল হয়ে গেছেন। তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে। অবিলম্বে তিনি কাজী জিয়া উদ্দিন বাসিতের মুক্তি দাবি করেন।

উল্লেখ্য, কাজী জিয়া উদ্দিন বাসিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

১০

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

১১

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

১২

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

১৩

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

১৪

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

১৫

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

১৬

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৭

মমতাজের জামিন বহাল

১৮

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

১৯

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

২০
X