কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩, ০৯:৩৯ পিএম
আপডেট : ২০ অক্টোবর ২০২৩, ১০:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা শহরে দুর্বৃত্ত ঢুকে পড়েছে : নানক

শুক্রবার সন্ধ্যায় ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমাটি দেখা শেষে বক্তব্য দেন জাহাঙ্গীর কবির নানক। ছবি : কালবেলা
শুক্রবার সন্ধ্যায় ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমাটি দেখা শেষে বক্তব্য দেন জাহাঙ্গীর কবির নানক। ছবি : কালবেলা

আগামী ২৮ অক্টোবর বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা শহরে দুর্বৃত্ত-সন্ত্রাসীরা ঢুকে পড়েছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

আজ শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যায় ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমাটি দেখা শেষে তিনি এ মন্তব্য করেন।

রাজধানীর মিরপুরে সনি হলে সিনেমাটি দেখার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।

তিনি বলেন, শহরের বিভিন্ন হোটেল-ফ্লাট বাসা-বাড়িতে দিগুণ টাকায় ভাড়া দিয়ে তারা আস্তানা বানিয়েছে। বিএনপির নেতাকর্মীরা দেশে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে। তাই সবাইকে প্রস্তুত থাকতে হবে।

নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে নানক বলেন, যার যার এলাকায় দুর্বৃত্তরা থাকবে, আপনারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দিবেন। তারা দায়িত্ব পালন করবে। কোনো অরাজকতা হলে দাঁতভাঙা জবাব দিতে হবে। ওরা (বিএনপি) নির্বাচন করতে দিতে চায় না। তবে আমাদের খেয়াল রাখতে হবে- আগামী সংসদ নির্বাচন যেন সংবিধান অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হয়।

বিএনপিকে মাউথ ছাড়া পাগলা হাতি মন্তব্য করে জাহাঙ্গীর কবির নানক বলেন, ওরা দল চালাতে জানে না, দেশও চালাতে পারবে না। তাই যার যার প্রস্তুতি নিতে হবে। বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আগামী যে গণজমায়েত হবে, সেখানে সর্বোচ্চ নেতাকর্মী নিয়ে উপস্থিত থাকতে হবে। আগামী ২৮ তারিখ বিএনপি দেশে একটি অরাজকতা তৈরির চেষ্টা করবে। তাই নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১০

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১১

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১২

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৩

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৪

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৫

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৬

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১৭

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৮

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১৯

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

২০
X