কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩, ০৯:০৪ পিএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ০৯:১০ পিএম
অনলাইন সংস্করণ

২৮ অক্টোবর ঢাকা থাকবে জয় বাংলার দখলে : নানক

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের প্রতিনিধি সভায় জাহাঙ্গীর কবির নানক।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের প্রতিনিধি সভায় জাহাঙ্গীর কবির নানক।

বিএনপিকে মোকাবিলার জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আগামী ২৮ অক্টোবর নিয়ে বিএনপি যে স্বপ্ন দেখছে সেই স্বপ্নকে ধুলিস্যাৎ করে দিতে হবে। ঢাকা শহর থাকবে জয় বাংলার দখলে।

রোববার ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন। মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ে নেতাদের নিয়ে বৈঠক করা হয়। বৈঠকে আগামী ২৮ তারিখ বিএনপির মহাসমাবেশের বিপরীতে দলীয় কার্যক্রম কী হবে- সে বিষয়ে নেতাকর্মীদের দিকনির্দেশনা দেওয়া হয়। এসময় নানক বলেন, আগামী ২৮ তারিখ শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে আওয়ামী লীগ। সমাবেশে ১০ লাখ লোকের সমাগমের মাধ্যমে বিএনপির কবর রচনা করা হবে।

বিএনপির নেতাদের হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, স্বপ্ন দেখে লাভ নেই। এই রাজধানী ঢাকায় সারা বাংলাদেশ থেকে যে সন্ত্রাসীদের ঢুকিয়েছেন, ঢাকা বাসির শান্তির শৃঙ্খলা রক্ষার জন্য ওই সব সন্ত্রাসীদের মোকাবিলা করে তাদের হাত-পা ভেঙে দেওয়া হবে।

দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, নগরের প্রত্যেকটা ইউনিট- ওয়ার্ড নেতাকর্মীরা আরামের ঘুম হারাম করে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যেতে হবে। বিএনপি এবং তাদের আন্তর্জাতিক মুরুবিরা দেশকে অচল অবস্থা তৈরি করতে চায়। ওরা দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাই, সেটা আমরা হতে দেব না।

সাপকে বিশ্বাস করা যায় কিন্তু বিএনপি-জামায়াতকে বিশ্বাস করা যায় না উল্লেখ্য করে নানক বলেন, কেন বিশ্বাস করা যায় না? ২০১৪ সালে তারা অগ্নিসন্ত্রাস করেছে। আন্দোলনের নামে সারাদেশে তাণ্ডব চালিয়েছে। এখন সারা দেশের এত উন্নয়ন তাদের ভালো লাগে না। তারা আবার ষড়যন্ত্রই করছে। আজ থেকে মহানগরের প্রতিটি ইউনিটে-ইউনিটে মিছিলের মাধ্যমে এলাকায় দক্ষলে রাখার নির্দেশ দেন।

মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বুজলুর রহমানের সভাপতিত্বে প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম, উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

১০

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

১১

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

১২

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

১৩

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

১৪

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

১৫

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

১৬

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

১৭

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

১৮

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

১৯

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

২০
X