কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ০৩:১৬ পিএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ০৩:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ছাগলের বাচ্চাকে আপনাদের লাগে কেন, মেয়র তাপসকে চুন্নু

জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু। পুরোনো ছবি
জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু। পুরোনো ছবি

আওয়ামী লীগ নেতাদের প্রতি ক্ষোভ জানিয়ে জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, ছাগলের বাচ্চাকে আপনাদের লাগে কেন? আমাদের কাছে আসেন কেন? বিপদে পড়লে হুজুর হুজুর, কাজ শেষ হলে...।

সোমবার জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে এক আলোচনা সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র ফজলে নুর তাপসের এক বক্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন।

গত ১১ অক্টোবর বিকেলে বংশাল থানা আওয়ামী লীগ আয়োজিত সম্মেলনে জাতীয় পার্টিকে ‘ছাগলের তিন নম্বর বাচ্চা’ আখ্যা দেন মেয়র তাপস।

আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের উদ্দেশে মুজিবুল হক চুন্নু বলেন, আপনি বললেন আমরা নির্বাচন করলে একটা সিটও পাব না। আমি বলব আপনি নির্বাচন করে দেখেন কয়টা সিট পান।

তিনি বলেন, দেশে এত বছর হয়ে গেল একটা নির্বাচনের গঠন আমরা করতে পারলাম না। এরশাদ সাহেবের দেখানো পথ ছাড়া নির্বাচন সম্ভব না।

চুন্নু বলেন, বিএনপি দুর্নীতিতে চ্যাম্পিয়ন, আওয়ামী লীগ লুট করেছে। ব্যাংক লুট, দলীয়করণে ভরে ফেলেছে। এই দুদলই দেশের জনগণের জন্য কাজ করেননি।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন দলটির চেয়ারম্যান জিএম কাদেরসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১০

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১১

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১২

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৩

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১৪

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১৫

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৬

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১৭

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৮

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৯

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

২০
X