কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩, ০৮:০৮ পিএম
অনলাইন সংস্করণ
বিএনপিকে কাদের

অশান্তি করতে আসলে দেখিয়ে দেব অশান্তি কাকে বলে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি গণতন্ত্র রক্ষা নয়, ধ্বংসের জন্য লড়াই করছে। আওয়ামী লীগ শান্তি চায়, অশান্তি চাইলে বিএনপি এতদিনে একটা সমাবেশও করতে পারত না। তবে ২৮ অক্টোবর শান্তির নামে অশান্তি করতে আসলে এবার আর ছাড় দেওয়া হবে না।

আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন। ২৮ অক্টোবর শান্তি ও উন্নয়ন সমাবেশ সফল করার লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।

ওবায়দুল কাদের বলেন, দিনক্ষণ দিয়ে আন্দোলন হয় না। পৃথিবীর কোনো দেশে দিনক্ষণ দিয়ে আন্দোলন সফল হয়নি। আমাদের দেশেও ’৬৯ ও ’৯০-এর আন্দোলন দিনক্ষণ দিয়ে হয়নি। ভুল পথে চলার কারণে এবারও বিএনপির আন্দোলন খাদে পড়বে।

সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগ শান্তি চায়। আমরা ক্ষমতায়, অশান্তি কেন চাইব? তবে এবার অশান্তি করতে আসলে দেখিয়ে দেব অশান্তি কাকে বলে?

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ২৮ অক্টোবর উত্তাল সমুদ্র দেখতে চাই। বিক্ষুব্ধ বঙ্গোপসাগরের গর্জন শুনতে চাই। আমরা শান্তি চাই। তবে কেউ অশান্তি করতে আসলে খবর আছে। অনেক সহ্য করেছি। সহ্যের সীমারেখা আছে। ৪০ দল নিয়ে সমাবেশ করবে। স্বপ্ন রে স্বপ্ন। বিএনপির সেই রঙিন খোয়াব, বেলুনের মতো চুপসে যাবে। একটু অপেক্ষা করুন।

ওবায়দুল কাদের বলেন, ক্ষমতাসীন দল হিসেবে আওয়ামী লীগের নেতাকর্মীরা যে ধৈর্যের পরিচয় দিয়েছেন তা অবাক করার মতো।

বিশেষ বর্ধিত সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ মহানগর আওয়ামী লীগের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১০

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১১

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১২

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৩

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৪

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৫

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৬

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৭

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১৮

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১৯

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

২০
X