কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩, ০২:২৩ এএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ০৭:২৯ এএম
অনলাইন সংস্করণ
খালেদা জিয়ার চিকিৎসা

যুক্তরাষ্ট্রের তিন বিশেষজ্ঞ চিকিৎসক আজ ঢাকায় আসছেন

খালেদা জিয়া। পুরোনো ছবি।
খালেদা জিয়া। পুরোনো ছবি।

এভারকেয়ার হাসপাতালে ‘গুরুতর অসুস্থ’ খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাষ্ট্র থেকে তিন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় আসছেন আজ বুধবার। এরা হচ্ছেন ডা. হামিদ রাব, ডা. ক্রিস্টোস জর্জিয়া এবং ডা. জেমস পি এ হ্যামিলটন।

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে এ কথা জানান।

বিএনপি চেয়ারপারসনের জন্য গঠিত মেডিকেল বোর্ডের সাথে আলাপ করেই পরিবারের পক্ষ থেকে এই তিন বিশেষজ্ঞ চিকিৎসককে আনা হচ্ছে। তারা তিনজন বুধবার ঢাকায় পৌঁছাবেন বলে জানান ডা. জাহিদ। বিকালে একজন এবং রাতে দুজন ঢাকায় পৌঁছাবেন।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. জাহিদ হোসেন বলেন, এই তিনজনই হাইলি এক্সপার্ট বিভিন্ন বিভাগে অর্থাৎ নেফ্রোলজি, হেপাটোলজি এবং ইন্টার‌ন্যাশনাল রেডিওলজি, লিভার-কিডনি ট্রান্সপারেন্ট বিভাগের। তারা ট্রান্সজুগলার ইন্ট্রাহেপাটিক পোরটোসিসটেমিক সান্ট (টিপস) করে বা এ রকম (লিভার সিরোসিস রোগে আক্রান্ত) রোগী ম্যানেজ করেন। তারা যুক্তরাষ্ট্রের জনহোপকিনস ইউনির্ভাসিটির স্কুল অব মেডিসিনের তিনজনই খুব দক্ষ এবং বিখ্যাত চিকিৎসক।

জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের অনুমোদন নিয়ে এই চিকিৎসকরা ঢাকায় আসছেন।

অধ্যাপক জাহিদ বলেন, ‘ম্যাডামের অবস্থা অত্যন্ত খারাপ ছিল, সিসিইউতে নেওয়া হয়েছিল। মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুর ১২টার মধ্যে আবার কেবিনে নিয়ে আসা হয়েছে। এখন বিশ্রামে আছেন।’

গত ৯ আগস্ট এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার অবস্থার অবনতি হলে গত আড়াই মাসে কয়েক দফা সিসিইউতে স্থানান্তর করা হয়।

এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১৯ সদস্যের মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়ার চিকিৎসা হচ্ছে।

জানা গেছে, এই তিন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় আসার পর তারা বিএনপি চেয়ারপারসনকে দেখবেন, তার সকল পরীক্ষা-নিরীক্ষার কাগজপত্র পর্যালোচনা করে মেডিকেল বোর্ডের সদস্যদের সাথে আলাপ করে করণীয় ঠিক করবেন।

৭৮ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আথ্রাইটিস, ডায়াবেটিস, লিভার, কিডনি, ফুসফুস ও হদরোগে ভুগছেন দীর্ঘদিন ধরে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-হাইতি ম্যাচের রেফারি নিয়ে বিতর্ক

আইসিইউতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

আমার গোড়ালি ভেঙে গেলেও মেসি কার্ড পেত না : আলজেরিয়া ডিফেন্ডার

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

যে কারণে ভারত ও পাকিস্তান পরস্পরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

সবার আগে নকআউটে কারা

১০

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত গ্রেপ্তার

১১

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

১২

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

১৩

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

১৪

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

১৫

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

১৬

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

১৭

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

১৮

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

১৯

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

২০
X