কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩, ০২:০১ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির মহাসমাবেশের অনুমতি নিয়ে যা বললেন ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। ছবি : সংগৃহীত
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। ছবি : সংগৃহীত

আগামী ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপি মহাসমাবেশের অনুমতি পাবে বলে ইঙ্গিত দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

মঙ্গলবার (২৪ অক্টোবর) বেসরকারি একটি টেলিভিশনের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সমাবেশের অনুমতি দিলেও সব ধরনের ঝুঁকি এড়াতে পুলিশের নিয়মিত তল্লাশি, অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন তিনি।

তিনি বলেন, রাজনৈতিক সমাবেশকে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা এড়াতে সব ব্যবস্থা নিয়েছে পুলিশ।

টেলিভিশনের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ঢাকা শহরে নগরবাসীর দুর্ভোগ কমাতে পুলিশ সব সময় কাজ করছে। রাজনৈতিক কর্মসূচি যেন জনভোগান্তি তৈরি না হয়, সেদিকে নজর রাখতে রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার।

গত ১৮ অক্টোবর মহাসমাবেশের ঘোষণা দেয় বিএনপি। এর তিন দিনের মাথায় গত শনিবার সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে আবেদন করে দলটি।

২৮ অক্টোবর দুই বৃহৎ রাজনৈতিক দল সুশৃঙ্খলভাবে সমাবেশ করবে এমন আশা ব্যক্ত ডিএমপি কমিশনার বলেন, পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। সমাবেশকে ঘিরে পুলিশের পাশাপাশি গোয়েন্দারাও মাঠে কাজ করবেন।

তিনি বলেন, বিএনপি ছোট, মাঝারি নাকি বড় আকারে জনসমাবেশ করবে সেসব বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। তবে, আমরা চাই জনদুর্ভোগ এড়াতে। জনদুর্ভোগ ও নাশকতা এড়াতে রাজধানীর প্রবেশমুখগুলোতে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হবে। যাতে করে সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারে। শুধু সন্দেহভাজনদের তল্লাশির আওতায় আনা হবে।

তবে অনুমতি পেতে পুলিশের পক্ষ থেকে বিএনপিকে বেশ কিছু শর্ত দেওয়া হতে পারে বলেও জানিয়েছেন তিনি। শর্ত মানলে বিচার-বিশ্লেষণ করে ঝুঁকি এড়িয়ে বিএনপিকে ২৮ অক্টোবর সমাবেশের অনুমতি দেওয়া হতে পারে। তবে সোহরাওয়ার্দী উদ্যান, বাংলা কলেজ মাঠ, গোপীবাগ মাঠ না কি নয়াপল্টনে সমাবেশ করবে সে বিষয়টি স্পষ্ট করেনননি ডিএমপি কমিশনার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ২৮ অক্টোবর রাজনৈতিক সমাবেশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

টানা দুই দফা বড় পতনে তলানিতে ঠেকল স্বর্ণের দাম

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

১০

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১১

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

১২

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

১৩

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

১৪

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

১৫

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

১৬

এক সপ্তাহের আলটিমেটাম / বেলারুশে হামলা করবেন জেলেনস্কি!

১৭

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

১৮

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

১৯

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

২০
X