কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৩, ০৯:০৯ এএম
অনলাইন সংস্করণ

গ্রেপ্তার আতঙ্কে সড়কেই রাত কাটিয়েছে বিএনপির হাজারো নেতাকর্মী

বান্দরবান থেকে আসা চার যুবক। ছবি : সংগৃহীত
বান্দরবান থেকে আসা চার যুবক। ছবি : সংগৃহীত

পুলিশের গ্রেপ্তার, হয়রানি এড়াতে নয়াপল্টন সড়কেই রাতযাপন করেছে বিএনপির হাজারো নেতাকর্মী। দলীয় কার্যালয়ের ভেতরে, বাইরে এবং আশপাশের মার্কেটের নিচে রাতযাপন করেন তারা।

২৮ অক্টোবর মহাসমাবেশে যোগ দিতে বান্দরবান থেকে ঢাকায় এসেছেন চার যুবক। পুলিশি হয়রানির ভয়ে আবাসিক হোটেলে না উঠে সোজা চলে এসেছেন নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে।

তরা বলেন, সারাদিনের ক্লান্তি দূর করতে রাত ১২টার দিকে কার্যালয় সংলগ্ন ভিক্টরি হোটেলের সামনে ফুটপাতে কাগজ বিছিয়ে শুয়ে রাতযাপন করেছি।

বান্দরবানের চার যুবকের মতো সারাদেশ থেকে হাজার হাজার নেতাকর্মী এসেছেন নয়াপল্টনে। রাস্তায় রাত কাটাচ্ছেন তারা।

শুক্রবার বিকালে ঢাকায় এসেছেন জয়পুরহাটের পাঁচবিবি থানা মহিলা দলের সাধারণ সম্পাদিকা রাজিয়া সুলতানা। হোটেল কিংবা স্বজনদের বাসা বাড়িতে না উঠে চলে এসেছেন নয়াপল্টনে। সেখানেই রাতযাপন করেন গ্রেপ্তার হয়রানি এড়াতে।

বাগেরহাটের খানজাহান আলী থেকে এসেছেন থানা সভানেত্রী মেহেরুন। তিনিও রাতে নয়াপল্টনেই অবস্থান করেন।

শুধু নারী নেত্রীরাই নন, দূরদূরান্ত থেকে এসেছেন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও। অনেকেই হাতের ব্যাগকে মাথার বালিশ বানিয়ে রাস্তায় শুয়ে পড়েছেন।

কুমিল্লার লাকসাম থেকে আসা যুবদল নেতা ইমরান হোসেন জানান, ঢাকায় ঘনিষ্ঠ স্বজনদের বাসা না থাকায় এখানেই রাত কাটান। হোটেলে উঠলে পুলিশি তল্লাশি ও গ্রেপ্তারের শঙ্কা থাকে। তাই গ্রেপ্তার এড়াতে নয়াপল্টনে খোলা আকাশকেই বেছে নিয়েছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ২৮ অক্টোবর রাজনৈতিক সমাবেশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X