কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৩, ১০:৫৩ পিএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ

এবার ছাত্রলীগের কর্মসূচি ঘোষণা

এবার ছাত্রলীগের কর্মসূচি ঘোষণা

বিএনপি-জামায়াত অপশক্তির সন্ত্রাস-নৈরাজ্য-হত্যার বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ। শনিবার দলটির দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

বিবৃতিতে বলা হয়, রোববার দুপুর ১টা ৩০ মিনিটে কেন্দ্রীয় শহিদ মিনার থেকে এ বিক্ষোভ কর্মসূচি শুরু করবে বাংলাদেশ ছাত্রলীগ। পরে এটি সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হবে।

এর আগে রাজধানীতে শনিবার (২৮ অক্টোবর) বিএনপি, আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীসহ আরও কয়েকটি রাজনৈতিক দল সমাবেশ করেছে। সমাবেশ চলাকালে কাকরাইল মোড়ে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনা ঘটে।

এ ছাড়া বিজয়নগর, পল্টন মোড়, ফকিরাপুল, দৈনিক বাংলা, আরামবাগ এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। দৈনিক বাংলা মোড়ে সংঘর্ষে আমিরুল ইসলাম নামে এক পুলিশ কনস্টেবল নিহত হন।

পরে শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় বিএনপির সমাবেশে সাংবাদিক, পুলিশসহ আহতদের খোঁজখবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) যান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। এ সময় তিনি বিএনপির সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে জনগণের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে সরকারের প্রতি আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত হোয়াইট হাউসে’ চড়বেন ট্রাম্প

নেক্সট লিডার্স ও হারামাইন গ্রুপের মধ্যে কৌশলগত অংশীদারত্ব

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

আর কোনো বিশ্বকাপ নয়! অবসরের ইঙ্গিত দিয়ে যা বললেন মেসি

জামিনে বেরিয়ে পীর সেজে কবরস্থানে আস্তানা হত্যা মামলার আসামি

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

‘পাড়ায় পাড়ায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’

শেষ ম্যাচে হারলে কি বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল? কী বলছে সমীকরণ

এএসআই পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২

শঙ্কায় রাফিনহা, বিকল্প খেলোয়াড় কি নিতে পারবে ব্রাজিল

১০

আগস্ট থেকে পাবনা-ঢাকা রেল চলাচল শুরু হবে: রেলমন্ত্রী

১১

এনসিপির ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

১২

কাশ্মীরে বিক্ষোভে নিহত অন্তত ২৪, অচল জনজীবন

১৩

অস্ট্রিয়া ম্যাচের আগে আরেকটি দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

১৪

চার জেলায় বন্যার আভাস

১৫

পারমাণবিক অস্ত্রের পথ ছিল ওবামার ইরান চুক্তি

১৬

সুস্থ থাকতে যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত: সিসিক প্রশাসক

১৭

ধর্মীয় অবমাননা ঠেকাতে জগন্নাথ হল সংসদের ৬ দাবি

১৮

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১৬

১৯

‘এবারের বাজেট জনবান্ধব, নিত্যপণ্যের দাম বাড়েনি’

২০
X