শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ০৭:৫৯ এএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ০২:৫২ পিএম
অনলাইন সংস্করণ
বিএনপি-জামায়াতের হরতাল

ঢাকায় সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী 

মিরপুর এলাকায় সতর্ক অবস্থানে পুলিশ। ছবি : কালবেলা
মিরপুর এলাকায় সতর্ক অবস্থানে পুলিশ। ছবি : কালবেলা

সারা দেশে বিএনপি-জামায়াতের ডাকা সকাল–সন্ধ্যা হরতালকে কেন্দ্র করে রাজধানীতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সেই সঙ্গে কার্যালয়ের একপাশ বেষ্টনী দিয়ে ঘিরে রাখা হয়েছে।

রোববার (২৯ অক্টোবর) সকাল সাতটার দিকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশের উপস্থিতি লক্ষ করা যায়।

এদিকে সকাল থেকেই গণপরিবহন চলতে দেখা গেছে রাজধানীর ব্যস্ত সড়কগুলোতে। রাজধানীর পান্থপথ, মোহাম্মদপুর, গ্রিনরোড, কারওয়ান বাজার এলাকায় সকালের দিকে বাসা, রিকশা, সিএনজিচালিত অটোরিকশা চলতে দেখা গেছে।

হরতালে বিশৃঙ্খলা এড়াতে রাজধানীতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। বিভিন্ন স্থানে টহল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

জনসাধারণের নিরাপত্তায় গতকাল শনিবার রাতেই রাজধানীতে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। রাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি জানান, রমনায় এক প্লাটুন, মতিঝিলে দুই প্লাটুন ও পল্টনে দুই প্লাটুন বিজিবি টহলে থাকবে। এ ছাড়া সচিবালয়ে দুই প্লাটুন ও প্রধান বিচারপতির বাসভবনের সামনে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে ‘পুলিশের হামলার প্রতিবাদে’ বিএনপি এই হরতাল ডেকেছে।

পরে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম সন্ধ্যায় এক বিবৃতিতে আজ সকাল–সন্ধ্যা হরতালের ঘোষণা দেন।

বিবৃতিতে বলা হয়, ঢাকায় তাদের সমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেপ্তারের প্রতিবাদে দলটি এ কর্মসূচি নিয়েছে।

গণতন্ত্র মঞ্চ, গণঅধিকার পরিষদসহ যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো বিএনপির হরতালে সমর্থন দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১০

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১১

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১২

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৩

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৪

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৫

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৬

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৮

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৯

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

২০
X