শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ১০:৫৫ এএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ০২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াতের হরতাল, রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল

ঢাকায় জামায়াতের মিছিল। ছবি : সংগৃহীত
ঢাকায় জামায়াতের মিছিল। ছবি : সংগৃহীত

সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, বিএনপির মহাসমাবেশে আওয়ামী লীগ ও পুলিশের হামলা, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ নেতাকর্মীদের গ্রেপ্তার এবং জামায়াত ঘোষিত ২৮ অক্টোবরের মহাসমাবেশে পুলিশের বাধাদান ও মহাসমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেপ্তারের প্রতিবাদে সারা দেশে সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ হরতাল পালন করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (২৯ অক্টোবর) হরতাল সফল করতে মিছিল ও পিকেটিং করেছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।

এক বিবৃতিতে জামায়াতের প্রচার বিভাগ জানায়, আজকের হরতালের সমর্থনে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজধানীর উত্তরা, গুলশান, তুরাগ,পল্লবী থানায় মিছিল, পিকেটিং হয়েছে। এতে জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা অংশ গ্রহণ করে।

তুরাগ থানা তুরাগ থানায় সকালে হরতালের সমর্থনে মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের নেতৃত্ব দেন তুরাগ মধ্য থানার আমীর গাজী মনির হোসেন। উপস্থিত ছিলেন তুরাগ দক্ষিণ থানা আমীর, মাহবুবুল আলম, তুরাগ উত্তর থানা আমীর মতিউর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। মিছিলটি উত্তরা ১২ নম্বর সেক্টর খালপাড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক পথ সভায় মিলিত হয়।

উত্তরা মডেল থানা হরতালের সমর্থনে উত্তরা মডেল থানা এবং উত্তরা পশ্চিম থানার যৌথ উদ্যোগে উত্তরায় মিছিল-পিকেটিং অনুষ্ঠিত হয়। মিছিল-সমাবেশে নেতৃত্ব দেন উত্তরা পশ্চিম থানা আমীর মাজহারুল ইসলাম,উপস্থিত ছিলেন, থানা সেক্রেটারী ফিরোজ আলোম, উত্তরা মডেল থানা নায়েবে আমীর হারুনুর রশিদ তারিক, জামায়াত নেতা মাওলানা শামসুল হক নিজামী ও ইলিয়াস হুসাইন প্রমূখ।

গুলশান থানা আজকের সকাল সন্ধ্যা হরতালের সমর্থনে গুলশান অঞ্চলের উদ্যোগে গুলশান লিংক রোডে এক বিক্ষোভ মিছিল এবং হরতাল পিকেটিং সম্পন্ন করে। এতে নেতৃত্ব দেন যথাক্রমে বনানী থানা আমীর আবু ফয়সল খান, গুলশান পশ্চিম থানা আমীর মাহমুদুর রহমান আজাদ, গুলশান পূর্ব থানা আমীর আবু জুনাইদ সহ গুলশান পূর্ব, পঃ ও বনানী থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। মিছিলটি লিংক রোড থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পথসভার মাধ্যমে শেষ হয়।

বিমানবন্দর সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে রাজধানীর বিমানবন্দর এলাকায় সকালে মিছিল ও পিকেটিং করেছে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা। থানা আমীর মাওলানা এম এ হক মোল্লার নেতৃত্বে মিছিলটি হাজী ক্যাম্প সংলগ্ন তালতলা থেকে শুরু হয়ে নদ্দা বৈশাখী মোড়ে গিয়ে থানা আমীরের বক্তব্যের মাধ্যমে শেষ হয়। উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, হাসপাতাল, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, সংবাদপত্রের সাথে সংশ্লিষ্ট গাড়ি এবং ঔষধের দোকান হরতালের আওতামুক্ত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১০

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১১

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১২

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৩

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৪

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৫

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৬

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৭

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৮

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৯

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

২০
X