কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৩, ০৩:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

আইএমএফ শর্ত না, পরামর্শ দিয়েছে : পরিকল্পনামন্ত্রী

ছায়া সংসদে চ্যাম্পিয়ন দলের বিতার্কিকদের ট্রফি প্রদান করছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ছবি : সংগৃহীত
ছায়া সংসদে চ্যাম্পিয়ন দলের বিতার্কিকদের ট্রফি প্রদান করছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ছবি : সংগৃহীত

বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়নে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সরকারকে পরামর্শ দিয়েছে, শর্ত আরোপ করেনি বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

শুক্রবার (২৩ জুন) ঢাকার চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) ইউসিবি পাবলিক পার্লামেন্টে প্রস্তাবিত বাজেট নিয়ে আয়োজিত এক ছায়া সংসদে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।

এম এ মান্নান বলেন, প্রস্তাবিত বাজেটে মুল্যস্ফীতি ৬ শতাংশে নামিয়ে আনার টার্গেট অলৌকিক, প্রায় অসম্ভব। তবে সে লক্ষ্যে সবাইকে চেষ্টা করতে হবে। এক শ্রেণির ব্যবসায়ীর কারসাজির কারণে পণ্যমূল্য অস্বাভাবিক বেড়ে যায়। সড়কে চাঁদাবাজির কারণেও ভোক্তাকে অধিক মূল্য দিতে হয়, যা কোনোভাবেই কাম্য নয়।

তিনি বলেন, সরকার প্রান্তিক জনগণের স্বার্থ বিবেচনায় ভর্তুকি দিয়ে থাকে। তবে ভর্তুকি প্রদান কোনো দীর্ঘমেয়াদি কৌশল হতে পারে না। সে কারণে এবার কয়েকটি খাতে ভর্তুকি কমানো হয়েছে।

পরিকল্পনামন্ত্রী বলেন, বিদেশে পাচার করা টাকা দেশে ফেরত আনা কঠিন। পাচারকারীরা ফেরত আনার জন্য টাকা পাচার করেনি। উন্নয়ন প্রকল্প অনুমোদনে রাজনৈতিক, আঞ্চলিক ও গোষ্ঠীগত চাপ থাকে যা অনেক সময় উপেক্ষা করা যায় না। এসব চাপের কারণে অনেক সময় প্রকল্প ব্যয় বেড়ে যায়।

সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, অর্থনৈতিক সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে সামাল দেওয়ার চেষ্টা করলে সেটি মুদ্রাস্ফীতি ও মূল্যস্ফীতিকে উসকে দেবে। এ ছাড়াও রিজার্ভের ঘাটতিতে ডলারের বিপরীতে টাকার মান কমায় মূল্যস্ফীতি বাড়ছে। গত ১৫ বছরে যেখানে ১ শতাংশের বেশি বিনিয়োগ বাড়ানো যায়নি সেখানে প্রস্তাবিত বাজেটে আগামী অর্থবছরে ৪ শতাংশ বিনিয়োগ বৃদ্ধির যে টার্গেট নেওয়া হয়েছে তা বাস্তব সম্মত নয়। এ ছাড়াও রাজস্ব আহরণের যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে কর ব্যবস্থাপনায় সুশাসনের ঘাটতি ও রাজস্ব বোর্ডের সক্ষমতার অভাবে তা অর্জন সম্ভব হবে না। আমাদের মতো দেশের বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় চ্যালেঞ্জ দুর্নীতি।

এ সময় ‘বৈশ্বিক প্রেক্ষাপটে এবারের বাজেট জনবান্ধব’ শীর্ষক ছায়া সংসদে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিতার্কিকদের পরাজিত করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মোহাম্মদ রইছ, ড. এস এম মোর্শেদ, গবেষক তাহরিন তাহরীমা চৌধুরী, সাংবাদিক মাঈনুল আলম ও সাংবাদিক দৌলত আক্তার মালা। প্রতিযোগিতা শেষে বিজয়ী দলকে ট্রফি ও সনদপত্র প্রদান করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১০

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১১

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১২

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৪

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৭

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৮

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৯

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

২০
X