কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৩, ১২:২৭ পিএম
আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ০১:২৭ পিএম
অনলাইন সংস্করণ

তালাবদ্ধই রয়েছে বিএনপি কার্যালয় 

বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ। ছবি : কালবেলা
বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ। ছবি : কালবেলা

বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় এখনও তালাবদ্ধই রয়েছে। নয়াপল্টন এলাকায় দলটির কোনো নেতাকর্মী নেই। কার্যালয় ঘিরে আইনশৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে। তবে আশপাশের দোকানপাট খোলা রয়েছে। আজ সোমবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে এমন চিত্র দেখা গেছে।

রোববার (২৯ অক্টোবর) বিএনপির দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল শুরুর কিছু সময় পর কার্যালয়ে প্রবেশের গেটে বাইরে থেকে তালা লাগানো হয়। তবে এই তালা কে দিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

বিএনপি কার্যালয়ের সামনের অংশটুকু ক্রাইমসিন হিসেবে চিহ্নিত করে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে গত শনিবার রাত থেকে। এখনো সে অবস্থায় রয়েছে। গতকাল সেখান থেকে মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনার বিভিন্ন আলামত সংগ্রহ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।

সোমবার সকাল থেকেই বিএনপি কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বিএনপির চলমান আন্দোলনকে ঘিরে নয়াপল্টন এলাকায় যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, সেজন্য তৎপর আছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

গতকাল রোববার হরতাল চলাকালে বিএনপি কার্যালয়ের আশপাশের সব দোকানপাট বন্ধ থাকলেও আজ সকাল থেকেই সেগুলো খুলেছে। তবে সকাল থেকে কার্যালয় ও এর আশপাশের এলাকায় বিএনপির কোনো নেতাকর্মীকে দেখা যায়নি।

সরকারের পদত্যাগের একদফা আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার সকাল থেকে দেশব্যাপী টানা ৭২ ঘণ্টার সর্বাত্মক রাজপথ রেলপথ ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে বিএনপি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১০

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১১

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

১২

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

১৩

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

১৪

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

১৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১৬

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১৭

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১৮

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১৯

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

২০
X