কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩, ১২:৪৮ পিএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ০১:১৯ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির অবরোধ নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিভিন্ন দৈনিক পত্রিকা, অনলাইন ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে র‍্যাব, মহানগর গোয়েন্দা পুলিশ মুখপাত্ররা ২ নভেম্বর ব্যাপক নাশকতার আশঙ্কা করে যে বক্তব্য রেখেছেন, যা উদ্বেগজনক ও জনমনে ভীতি সঞ্চারের প্রয়াসমাত্ৰ।

এক বিবৃতিতে রিজভী বলেন, অবরোধ, হরতাল জনগণের অধিকার আদায়ের গণতান্ত্রিক কর্মসূচি। পৃথিবীর নানা দেশে স্বাধীনতাকামী ও বঞ্চিত মানুষের অধিকার আদায়ের আন্দোলনের মহান নেতারা এই কর্মসূচিগুলো পালন করেছেন। অথচ বিএনপি ঘোষিত হরতাল, অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে সরকারের পক্ষ থেকে নানামুখী হীন অপপ্রচার চালানো হচ্ছে। ইতোমধ্যে ২৮ অক্টোবর থেকে বিএনপির কর্মসূচিকে ঘিরে অনেক অপপ্রচার ও সংঘাত-সংঘর্ষের ঘটনায় পরিষ্কার হয়েছে, কারা এগুলোর সঙ্গে জড়িত।

তিনি বলেন, এখন আন্তর্জাতিক মহল থেকেও বিএনপির কর্মসূচিকে নিয়ে সন্ত্রাস-সংঘাতের জন্য সরকারের লোকেরাই দায়ী বলে সুস্পষ্ট অভিমত ব্যক্ত হয়েছে। সুতরাং হঠাৎ করে নাশকতার হুজুগ তুলে সরকার কি মাস্টারপ্ল্যান তৈরি করছে, তা নিয়ে জনমনে এক বিশাল প্রশ্ন দেখা দিয়েছে। পরিকল্পিত কোনো ঘটনা ঘটিয়ে দায় চাপানোর কোনো চক্রান্ত করা হচ্ছে কিনা সেটিও জনমনে গভীর শঙ্কা তৈরি করেছে। বিএনপি ঘোষিত দফার দাবি আদায়ের কর্মসূচির অবরোধ শান্তিপূর্ণ, জনসম্পৃক্ত এক কর্মসূচি। অশুভ পরিকল্পনা গ্রহণ করে জনগণের এই দাবি কোনোভাবেই দমন করে রাখা যাবে না। বিভিন্ন সংস্থা কর্তৃক নাশকতার আশঙ্কা রাজনৈতিক হীন উদ্দেশ্যপ্রণোদিত বলে জনগণ মনে করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১০

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১১

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১২

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৩

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৪

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৫

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৬

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১৭

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

১৮

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

১৯

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

২০
X