কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩, ০৮:২০ পিএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ০৮:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি-জামায়াতের ঘাতকচক্ররা গুপ্ত হামলার পথ বেছে নিয়েছে : জাসদ 

বঙ্গবন্ধু এভিনিউয়ে জাসদ চত্বরে সমাবেশ শেষে মিছিল বের করা হয়। ছবি : কালবেলা
বঙ্গবন্ধু এভিনিউয়ে জাসদ চত্বরে সমাবেশ শেষে মিছিল বের করা হয়। ছবি : কালবেলা

বিএনপি-জামায়াতের অগ্নিসংযোগ, হামলা, ভাঙচুর, নৈরাজ্য প্রতিহত করা এবং যথাসময়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে সমাবেশ করেছে জাতীয় সমাতজান্ত্রিক দল-জাসদ। বৃহস্পতিবার (২ নভেম্বর) বঙ্গবন্ধু এভিনিউয়ে জাসদ চত্বরে সমাবেশ শেষে মিছিল বের করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, জাসদ সহসভাপতি সফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, মোহাম্মদ মোহসীন, সাইফুজ্জামান বাদশা, শরিফুল কবির স্বপন, সাজ্জাদ হোসেন, আলী হাসান তরুন, মোহাম্মদ সামসুল ইসলাম সুমন, কাজী সাইমুল হক, মো. হুমায়ুন কবীর সরদার, শরিফুল ইসলাম সুজন, আহসান হাবিব শামীম, রাশিদুল হক ননী প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামায়াতের ঘাতকচক্ররা গুপ্ত হামলার পথ বেছে নিয়েছে। গত ২৮ অক্টোবরের তাণ্ডবের পর বিএনপি-জামায়াতের আগুনসন্ত্রাসীরা পরিকল্পিতভাবে যানবাহনে অগ্নিসংযোগ করে মানুষকে পুড়িয়ে হত্যা করার পৈশাচিকপন্থা বেছে নিয়েছে। চক্রটি নৈরাজ্য সৃষ্টির করে অস্বাভাবিক পরিস্থিতিতে দেশকে সংবিধানের বাইরে নিয়ে যেতে চায়।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বিএনপি-জামায়াতের এ হীনচক্রান্ত জাসদ, ১৪ দল এবং জনগণকে সাথে নিয়ে রুখে দিবে।

বক্তারা আরও বলেন, সকল ধরনের দেশি-বিদেশি ষড়যন্ত্র-চক্তান্ত রুখে দিয়ে যথাসময়ে দ্বাদশ নির্বাচন নিশ্চিত করে সন্ত্রাসী বিএনপি-জামায়াতের পৈশাচিকতার জবাব দিবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১০

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১১

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১২

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১৩

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১৪

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১৫

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১৬

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৭

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

১৮

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

১৯

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

২০
X