কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩, ১০:০৯ পিএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ১১:২৩ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে এনডিপির মিছিল

বিজয় নগরে মিছিল পরবর্তী সমাবেশে কথা বলেন এনডিপি চেয়ারম্যান কে এম আবু তাহের। ছবি : কালবেলা
বিজয় নগরে মিছিল পরবর্তী সমাবেশে কথা বলেন এনডিপি চেয়ারম্যান কে এম আবু তাহের। ছবি : কালবেলা

নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলনের শরিক দল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) চলমান ৩ দিনের দেশব্যাপী অবরোধ কর্মসূচির আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) শেষ দিনে সরকারের পদত্যাগের দাবিতে রাজধানীর বিজয় নগরে মিছিল পরবর্তী সমাবেশে অনতিবিলম্বে সংবিধানে নির্বাচনকালীন নির্দলীয়, নিরপেক্ষ সরকারের বিধানের প্রয়োজনীয় সংশোধন করে সরকারের পদত্যাগ দাবি করে।

সমাবেশে এনডিপি চেয়ারম্যান কে এম আবু তাহের বলেন, এই সরকার স্বাধীনতার পরের সবচেয়ে অজনপ্রিয় সরকার, তারা জানে বাংলাদেশে তাদের কোনো জনসমর্থন নাই। তাই তারা যেনতেনভাবে ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখতে চায়। কিন্তু এবার আর ২০১৪ ও ২০১৮ মতো নির্বাচন হবে না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যার ভোট সে দিবে।

সমাবেশে এনডিপি মহাসচিব আবদুল্লাহ-আল-হারুন (সোহেল) বলেন, শেখ হাসিনা জানেন দেশটা আজ একটি দুর্নীতি ও ঋণগ্রস্ত দেশে পরিণত হয়েছে। মানুষ জানে, যে সব মেগা প্রকল্প করা হচ্ছে তা মানুষের জন্য নয়, তা করা হচ্ছে লুটপাটের জন্য, তাই এই সরকারকে কেউ জনগণের সরকার বলেন না। দেশের ৯০ ভাগ মানুষ এই সরকারের অপসারণ চায়, তাই শেখ হাসিনার সাহস নাই যে তারা নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচন দিবে। তিনি সরকারকে অবিলম্বে পদত্যাগ করে মানুষকে স্বস্তি দেওয়ার আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সিগঞ্জে যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নিহত ১

ম্যাচের পরই ইরানকে দ্রুত যুক্তরাষ্ট্র ছাড়তে বলা হয়েছে, দাবি কোচের

মাদককাণ্ডে জাবির ২ নারী শিক্ষার্থী বহিষ্কার

৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন একনেকে

সংঘবদ্ধ ধর্ষণ / নিশামনি হত্যার নতুন তথ্য দিল পুলিশ

বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে প্রক্রিয়া চলমান : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সোনালী লাইফ ইন্স্যুরেন্সের নেতৃত্ব সম্মাননা অনুষ্ঠিত

নরসিংদীতে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১ 

জি-৭ সম্মেলন, ইরান চুক্তির পর ইউক্রেন যুদ্ধ বন্ধে নজর

ইসলামী ব্যাংক নিয়ে ৭ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা 

১০

গণপিটুনির পর এবার বিএনপির সেই দুই নেতার সাংগঠনিক পদ স্থগিত

১১

প্রেমের টানে চীন থেকে নবীনগরে যুবক

১২

জাবির এক শিক্ষকের বাধ্যতামূলক অবসর

১৩

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

১৪

 হরমুজ প্রণালিতে টোল ছাড়াই চলবে জাহাজ

১৫

রাজশাহীর আমের স্বাদ নিলেন আমেরিকান রাষ্ট্রদূত

১৬

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

১৭

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

১৮

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

১৯

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

২০
X