কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩, ০৩:২৭ পিএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ০৩:২৮ পিএম
অনলাইন সংস্করণ

দ্বিতীয় দফায় ১৩ দল নিয়ে ইসির বৈঠক শুরু

দ্বিতীয় দফায় সংলাপে বসেছে নির্বাচন কমিশন। ছবি : কালবেলা
দ্বিতীয় দফায় সংলাপে বসেছে নির্বাচন কমিশন। ছবি : কালবেলা

নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে নিয়ে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। দ্বিতীয় দফায় ২২টি দলের মধ্যে ১৪টি দলকে নিয়ে সংলাপ শুরুর কথা থাকলেও ১৩টি দলের প্রতিনিধিদের নিয়ে সভা শুরু হয়েছে।

শনিবার (৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এই সংলাপ শুরু হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২২টি দলের মধ্যে ১৪টি দল মতবিনিময় সভায় অংশ নেওয়ার প্রতিশ্রুতি দিলেও শেষ পর্যন্ত একটি দল আসেনি। ৪টি দল সভায় না আসার কথা আগেই জানিয়ে দিয়েছিল। বাকিরা কোনো সিদ্ধান্ত জানায়নি।

সংলাপে বসা দলগুলোর মধ্যে রয়েছে- সাম্যবাদী দল, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, বিএনএম, ইসলামিক ফ্রন্ট, তরিকত ফেডারেশন, জাকের পার্টি, জাতীয় পার্টি, বিকল্প ধারা, বাংলাদেশ ন্যাপ, জেপি, সংস্কৃতিক মুক্তিজোট, ওয়ার্কার্স পার্টিসহ আরেকটি দল।

বিএনপি ছাড়াও তাদের জোটের আরও কয়েকটি দল সংলাপে যাওয়ার আগ্রহ নেই বলে সংবাদমাধ্যমকে জানিয়েছে। এদের মধ্যে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, কল্যাণ পার্টি, জেএসডি রয়েছে।

এদিকে কোনো জোটে না থাকলেও সংলাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)। ইসলামিক দলগুলোর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত মজলিস সংলাপে যাবে না।

এর আগে প্রথম দফায় ৪৪টি দলের মধ্যে ২২টি দলকে নিয়ে সংলাপ শুরুর কথা থাকলেও ১৪টি দলের প্রতিনিধিদের নিয়ে সভা শুরু হয়। দলগুলোর মধ্যে রয়েছে- ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, তৃণমূল বিএনপি, ইসলামী ঐক্যজোট, এনডিএম, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, এনপিপি, গণফোরাম, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ সুপ্রিম পার্টি, বিএনএফ, গণফ্রন্ট, গণতন্ত্রী পার্টি ও নতুন নিবন্ধিত ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পুশইনের শিকার ২০ জনকে ফেরত নিল বিএসএফ

শিশু নন্দিনী হত্যা / সরকারি গাড়ি ভাঙচুর মামলা : আসামি দেড় হাজার, পুরুষশূন্য পুরো গ্রাম

সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে ৫ যুবক

গৃহকর্মীর মৃত্যু, আলোচনায় পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান

স্বীকৃতি পাওয়ার আগেই বিচ্ছেদ! ধানুশ-ম্রুণালের প্রেমে নতুন মোড়

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় : মির্জা ফখরুল

নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

বিশেষ সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

১০

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

১১

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

১২

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

১৪

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

১৫

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

১৬

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

১৭

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

১৮

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

১৯

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

২০
X