কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩, ০৯:০৮ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ০৯:০৯ পিএম
অনলাইন সংস্করণ

অবরোধের সমর্থনে রাজধানীর বিভিন্ন স্থানে বিএনপির বিক্ষোভ

রাজধানীর বিভিন্ন স্থানে অবরোধ কর্মসূচি পালন করে বিএনপির নেতাকর্মীরা। ছবি : কালবেলা
রাজধানীর বিভিন্ন স্থানে অবরোধ কর্মসূচি পালন করে বিএনপির নেতাকর্মীরা। ছবি : কালবেলা

মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হতাহত করা ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে দ্বিতীয় দফার ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিনে আজ রোববার (৫ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা অবরোধের সমর্থনে খণ্ড খণ্ড মিছিল করেছে।

মহানগর দক্ষিণের সূত্রাপুর, গেণ্ডারিয়া, কোতোয়ালি, বংশাল, হাজারীবাগ, মতিঝিল, ওয়ারী, কদমতলী, শ্যামপুর, যাত্রাবাড়ী, ডেমরা, খিলগাঁও, লালবাগ থানাসহ সকল থানায় অবরোধের সমর্থনে মিছিল বের করলে আওয়ামী লীগ ও পুলিশ বিভিন্নস্থানে হামলা চালায় বলে অভিযোগ করেছে নগর বিএনপির নেতারা।

হামলায় বিএনপি ও অঙ্গ-সংগঠনের ২০ থেকে ২৫ জন নেতাকর্মী আহত এবং ২১ জনকে গ্রেপ্তার হয়।

দয়াগঞ্জ কদম রসুল মসজিদের সামনে থেকে অবরোধের সমর্থনে মিছিল বের করে সূত্রাপুর, গেণ্ডারিয়া, বংশাল, কোতোয়ালি এবং ওয়ারী থানার বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

স্লোগান মুখর মিছিলটি দয়াগঞ্জ হয়ে পোস্তগোলার দিকে অগ্রসর হলে পুলিশ হামলা করে। এখান থেকে ৪২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুদ আফসার, ৪৪ নং ওয়ার্ডের সভাপতি তারেক আহমেদ জন, সাধারণ সম্পাদক হাসান প্রদীপ, ৪৫ নং ওয়ার্ডের রবিনসহ কয়েকজনকে আটক করে পুলিশ।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধোলাইপাড়ে অবরোধের সমর্থনে শ্যামপুর-কদমতলী থানা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা একটি মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। নগরীর মিটফোর্ড এলাকায় অবরোধের সমর্থনে লালবাগ থানা বিএনপি ও অঙ্গ-সংগঠন নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশি হামলার শিকার হয়। এতে আহত হন নগর যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকনসহ কয়েকজন নেতাকর্মী।

যাত্রাবাড়ী-ডেমরা থানা বিএনপি অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল বের করে এবং শনির আখড়া, ডেমরা এবং মাতুয়াইলে বিভিন্নস্থানে পিকেটিং করে। হাজারীবাগ থানা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা ঝিগাতলা এবং আজিমপুর এলাকায় মিছিল করে।

ফকিরাপুল এলাকায় অবরোধের সমর্থনে মিছিল বের করে মতিঝিল থানা বিএনপি ও অঙ্গ-সংগঠন নেতাকর্মীরা। খিলগাঁও চৌরাস্তা, সিপাহিবাগ এবং তালতলায় অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে খিলগাঁও থানা বিএনপি।

এ ছাড়াও ঢাকা মহানগর উত্তর বিএনপির বাড্ডা থানা বিএনপি সুবাস্ত টাওয়ারের সামনে, মিরপুর ১ং গোল চত্বরের সামনে, পল্লবী ইস্টার্ন হাউজিংয়ে থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা, মোহাম্মদপুর বেড়িবাঁধে আদাবর থানা বিএনপি, কাকলীতে বনানী থানা বিএনপি, তুরাগ থানার উদ্যাগে আব্দুল্লাহপুর, রামপুরা থানার উদ্যাগে বনশ্রী এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানার উদ্যোগে গুলশান লিংক রোডে বিক্ষোভ মিছিল করে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

গাজীপুরে বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণ কিট বিতরণ

আবিদ রাজ্জাকের কবিতা : নির্বাসিত একজন

১০

যে কারণে ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিতে চান ট্রাম্প

১১

কেরানীগঞ্জে সপ্তাহব্যাপী অভিযানে চোর-ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭৪১

১২

জামায়াত নেতাকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা, রহস্য উন্মোচন

১৩

ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার 

১৪

জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়

১৫

পিছিয়ে পড়া চা শ্রমিকদের ব্যাপারে কথা বলবেন প্রধানমন্ত্রী

১৬

আর্জেন্টিনার সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানোয় থানায় অভিযোগ

১৭

আইডিআরএর প্রথম নারী চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন

১৮

একই পরিবারে যুবদল, এনসিপি ও যুবলীগের তিন নেতা

১৯

আইডা অ্যাওয়ার্ডসে বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরব শুভ্র ও রিমন

২০
X