কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ০৮:২৪ পিএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ০৯:০০ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন কমিশন চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিয়েছে : ইসলামী আন্দোলন

বিকেলে পল্টনস্থ কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি : কালবেলা
বিকেলে পল্টনস্থ কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি : কালবেলা

সদ্য শেষ হওয়া ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ উপনির্বাচনে আবারও নির্বাচন কমিশন চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের মহাসচিব মওলানা ইউনুছ আহমাদ।

সোমবার (৬ নভেম্বর) বিকেলে পল্টনস্থ কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মওলানা ইউনুছ বলেন, ‘দেশ অনিবার্য সংঘাতের দিকে এগুচ্ছে। শুধু আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়া দেশের সব মানুষ পছন্দের প্রতীকে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। দেশের প্রায় ১২ কোটি ভোটার নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করতে চায়। এটা একমাত্র সম্ভব নির্বাচনকালীন জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন হলেই। সদ্য শেষ হওয়া বি-বাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ উপনির্বাচনে আবারও নির্বাচন কমিশন চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিয়েছে। ব্যাপক অনিয়ম, কারচুপি, ব্যালট পেপারে সিল মারাসহ পেশিশক্তির প্রদর্শন করা হয়েছে। যা জাতীয় নির্বাচনের রিহার্সেল হয়েছে।’

এ সময় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতা খন্দকার গোলাম মাওলা, অধ্যাপক আশরাফ আলী আকন ও অধ্যাপক মাহবুবুর রহমান, মুহাম্মদ ইমতিয়াজ আলম ও কৃষিবিদ আফতাব উদ্দিন, কেএম আতিকুর রহমান, আহমদ আবদুল কাইয়ূম, লোকমান হোসাইন জাফরী, হারুন অর রশিদ, নেছার উদ্দিন, মনির হোসেন, এবিএম জাকারিয়া, শওকত আলী হাওলাদার, সৈয়দ বেলায়েত হোসেন, দেলাওয়ার হোসাইন, জিএম রুহুল আমীন, নুরুল ইসলাম আল আমিন, নাসির উদ্দিন খান, আরিফুল ইসলাম, নুরুল করীম আকরাম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

১০

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

১১

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

১২

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

১৩

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

১৪

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১৫

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১৬

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১৭

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৮

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৯

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

২০
X