কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ০৭:৫৮ পিএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ০৮:১৪ পিএম
অনলাইন সংস্করণ

এবার অবরোধ ডাকল সাকির জোট

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

এবার অবরোধের ডাক দিল জোনায়েদ সাকির জোট গণতন্ত্র মঞ্চ। বিএনপির যুগপৎ আন্দোলনের অন্যতম শরিক জোট গণতন্ত্র মঞ্চ দুই দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে।

সোমবার (৬ নভেম্বর) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

মাহমুদ স্বপন বলেন, ‘মানুষ সব ধরনের রাষ্ট্রীয় নিপীড়ন, সন্ত্রাস মোকাবিলা করে রাজপথে অবস্থান নিয়েছে। আগামীকাল ৭ তারিখ আন্দোলনের কর্মসূচির বাইরে রেখে ৮ এবং ৯ তারিখ আবারও সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করছি।’

গণতন্ত্র মঞ্চের শরিক রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাইয়ুম বলেন, ‘বাংলাদেশে রাষ্ট্রীয় সংস্কারের পথে হাঁটতে গেলে সবার আগে যে সংস্কার করতে হবে সেটা হচ্ছে ভোটাধিকার প্রয়োগ ও সুষ্ঠু নির্বাচন করতে পারার মতো একটা সংস্কার প্রয়োজন। এটার জন্য প্রথমে এই সরকারকে বিদায় করতে হবে।’

এ সময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘সমগ্র আন্দোলনের ওপর সরকার ক্র‍্যাকডাউন চালিয়েছে। শত শত পুলিশের সামনে বাসে আগুন দিয়ে চলে যাচ্ছে। এসব করে সরকারবিরোধীদের ওপর দোষ চাপাচ্ছে, যেন তারা মাঠে নামতে না পারে। মূলত সরকার একটা একতরফা নির্বাচন করার জন্যই এসব করছে।’

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু অনেক আগেই ঘটেছে। তাই বিরোধী দলকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে তারা পারছে না। তাই জঙ্গিবাদী কায়দায় বিরোধীদের দমন-পীড়ন করে ক্ষমতা দখলের রাখার পরিকল্পনা করেছে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ্ কায়সার, ভাসানী অনুসারী পরিষদের সদস্যসচিব হাবিবুর রহমান রিজু প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১০

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১১

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১২

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৩

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৪

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৬

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৭

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৮

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৯

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

২০
X