কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৩, ০৯:৫২ পিএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ১১:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

অবরোধের সমর্থনে মগবাজারে ছাত্রদলের মশাল মিছিল

আজ মঙ্গলবার সন্ধ্যায় মগবাজার মোড় থেকে মগবাজার রেলক্রসিং এলাকায় ছাত্রদলের মশাল মিছিল। ছবি : কালবেলা
আজ মঙ্গলবার সন্ধ্যায় মগবাজার মোড় থেকে মগবাজার রেলক্রসিং এলাকায় ছাত্রদলের মশাল মিছিল। ছবি : কালবেলা

বিএনপিসহ সমমনা দল ও জোটের ডাকা তৃতীয় দফার ৪৮ ঘণ্টা অবরোধের সমর্থনে রাজধানীতে মশাল জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

আজ মঙ্গলবার (৭ নভেম্বর) সন্ধ্যায় মগবাজার মোড় থেকে মগবাজার রেলক্রসিং অভিমুখে বাংলাদেশ ছাত্রদলের মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে নেতৃত্ব দেন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব।

তিনি জানান, মিছিলের শুরুতেই পেছন থেকে পুলিশ হামলা চালায়। তা সত্ত্বেও প্রায় শতাধিক নেতাকর্মী নিয়ে মশাল মিছিল করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী জানান, এ সময় দীর্ঘক্ষণ রাস্তায় অগ্নিসংযোগ থাকায় প্রায় ৩০ মিনিট যান চলাচল বন্ধ ছিল। পরবর্তীতে পুলিশ এসে পানি ঢেলে মশালগুলো নিভিয়ে এবং মশালগুলো রাস্তা থেকে সরিয়ে নিলে, যান চলাচল স্বাভাবিক হয়।

ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে মশাল মিছিলে কেন্দ্রীয় ছাত্রদল ও ঢাকার বিভিন্ন ইউনিটের প্রায় শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করে বলে রাকিব জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি

মাদরাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

১০

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১১

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

১২

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

১৩

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

১৪

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

১৫

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১৬

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৭

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

১৮

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

১৯

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

২০
X