কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০৫:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদকের ব্যানার অপসারণ কর্মসূচি

রাজধানীর শাহবাগ থানা এলাকার সামনে থাকা ব্যানার খুলে কর্মসূচির উদ্বোধন করেন ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক। ছবি : কালবেলা
রাজধানীর শাহবাগ থানা এলাকার সামনে থাকা ব্যানার খুলে কর্মসূচির উদ্বোধন করেন ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক। ছবি : কালবেলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে লাগানো ব্যানার ও ফেস্টুন অপসারণ কর্মসূচি শুরু করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। নগর পরিচ্ছন্নতা ও জনদুর্ভোগ কমানোর লক্ষ্যে তারেক রহমানের অভিপ্রায়ে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার (০১ জানুয়ারি) সকালে রাজধানীর শাহবাগ থানা এলাকার সামনে থাকা ব্যানার খুলে কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাবিক ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির।

এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা নিজেরাই ব্যানার খুলে কর্মসূচির সূচনা করেন। পরে আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনায় লাগানো ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গনেশ চন্দ্র রায় সাহস, শাহবাগ থানা ছাত্রদলের সদস্য সচিব শাকিল হোসেন সাদ্দামসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা।

কর্মসূচি চলাকালে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাবিক বলেন, তারেক রহমান আমাদের রাজনৈতিক অনুপ্রেরণা। কিন্তু তিনি চান কোনো উৎসব বা আনন্দের নামে জনদুর্ভোগ সৃষ্টি কিংবা নগর সৌন্দর্য নষ্ট করা যেন রাজনীতির অংশ না হয়। তাই জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই তারেক রহমানের নির্দেশনায় আমরা স্বেচ্ছায় ব্যানার অপসারণ কর্মসূচি শুরু করেছি।

সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির বলেন, ছাত্রদল সবসময় দায়িত্বশীল ও ইতিবাচক রাজনীতিতে বিশ্বাস করে। আমরা চাই রাজনৈতিক কর্মসূচি হোক শৃঙ্খলাবদ্ধ ও পরিবেশবান্ধব। এই উদ্যোগ সেই বার্তাই বহন করে। আমাদের রাজনৈতিক অভিভাবক তারেক রহমানের নির্দেশনায় তাই সারা দেশ থেকেই স্বেচ্ছায় ব্যানার-ফেস্টুন অপসারণ করবে ছাত্রদলের নেতাকর্মীরা।

নেতারা জানান, রাজধানীসহ দেশের সকল জায়গায়ই এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। পাশাপাশি ভবিষ্যতে ব্যানার নির্ভর প্রচারের পরিবর্তে জনসংযোগমূলক ও সচেতনতা ভিত্তিক কার্যক্রমে জোর দেওয়া হবে বলেও জানান তারা। ছাত্রদলের এই উদ্যোগকে দায়িত্বশীল রাজনৈতিক আচরণের দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাকিমির সঙ্গে প্রেম করছেন নোরা ফাতেহি?

ইরানকে বাদ দিয়ে আঞ্চলিক নিরাপত্তা সম্ভব নয় : আরাগচি

ইরানের ৪ প্রধান ব্যাংকে সাইবার হামলা

জিম্বাবুয়ের বিপক্ষে ‘বাংলাদেশ ইমার্জিং’ দলের স্কোয়াড ঘোষণা

প্রতিশ্রুতি বাস্তবায়নে যুক্তরাষ্ট্র অক্ষম : গালিবাফ

মিডিয়ার ওপর ডিপ্লোম্যাসির নামে নীতিহীনতা চেপে বসেছে : পরওয়ার

বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা

কাউসার মাহমুদের কবিতা : এই সন্ধ্যা তোমার আমার ধূলোয়

শিবির নেতার গুম নাটকের প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ

রূপপুর থেকে কবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ হবে, জানালেন মন্ত্রী

১০

বিজিএমইএ’র নতুন প্রস্তাব ঘিরে বিতর্ক / ভোটাধিকার হারানোর শঙ্কায় বন্ধ ও রুগ্ণ কারখানার মালিকরা

১১

অস্ট্রেলিয়ার পাঁচ শহরে যাচ্ছে ‘বনলতা সেন’

১২

কনোলির বীরত্বে বাংলাওয়াশের লজ্জা এড়াল অস্ট্রেলিয়া

১৩

বাজেট প্রতিক্রিয়া  / ভঙ্গুর অর্থনীতিকে ট্র্যাকে ফিরিয়ে আনার প্রাথমিক ‘রিকভারি রোডম্যাপ’

১৪

বেনজীরকে নিয়ে ইন্টারপোলের রেড নোটিশে কী ছিল?

১৫

জান্নাতের টিকেট বিলাইয়া কেমনে ধর্ষণ করলা? আস্তাগফিরুল্লাহ : সংসদে এমপি লিংকন

১৬

ইসলামী ব্যাংকের পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংকে জরুরি বৈঠক

১৭

লালমাইয়ের ওসিকে লাল কার্ড দেখালাম : মোবাশ্বের আলম

১৮

বেনজীরের কাছে বহু ঘটনার ‘মিসিং লিংক’ পাওয়া যাবে: ফারুকী

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব শর্তে শান্তিচুক্তির খসড়া চূড়ান্ত করেছে ইরান

২০
X