কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩, ১২:০২ পিএম
আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ১২:০৮ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন নিয়ে বিএনপিকে মেজর হাফিজের পরামর্শ 

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন। ছবি : সংগৃহীত
বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন। ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপির চলমান আন্দোলন থেকে নিজেকে দূরে রেখেছে দলটির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন। সম্প্রতি তার নেতৃত্বে নতুন দল গঠনের যে গুঞ্জন উঠেছিল তা উড়িয়ে দিলে বললেন এই তথ্য সঠিক নয়। শারীরিক অবস্থার কারণে রাজনীতির ওপর আগ্রহ হারিয়েছি। একইসঙ্গে আগামী নির্বাচনে বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণের বিষয়েও পরামর্শ দিয়েছেন তিনি।

বুধবার (০৮ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর বনানীতে হাফিজের নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, তিনি বলেন, রাজনীতির ওপর আগ্রহ হারিয়েছি। বিএনপির রাজনীতি থেকেও দূরে আছি। শারীরিক অবস্থা ভালো নয় বলে কোনো রাজনীতির সাথে জড়িত নই। তথ্যমন্ত্রীর বক্তব্য দৃষ্টিতে এসেছে। আমি কোনো দল খুলছি না। বেগম জিয়া আমার নেত্রী, তিনি বাইরে থাকতে আমার কোনো সমস্যা হয়নি। বেগম জিয়ার অনুপস্থিতিতে দল থেকে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি। তবে শেষ দিন পর্যন্ত বিএনপির সঙ্গেই থাকব।

মেজর হাফিজ বলেন, আগামী নির্বাচনে অংশ নেওয়ার মতো শারীরিক অবস্থা নেই। খুব শিগগিরই রাজনীতি থেকে অবসর নেব। তবে বিএনপি যদি এবার নির্বাচনে অংশ নেয় তাহলে বিএনপি থেকেই নির্বাচনে অংশ নেওয়ার কথা জানান তিনি।

তিনি বলেন, আন্তর্জাতিক মধ্যস্থতায় নির্বাচন হলে তাতে বিএনপির অংশ নেওয়া উচিত।

নিজেকে দেওয়া বিএনপির কারণ দর্শানোর নোটিশের বিষয়ে তিনি বলেন, ২০২০ সালের ১৪ ডিসেম্বর কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় ১১টি অভিযোগে। বলা হয়, দলের নির্দেশ ছাড়া সরকারবিরোধী মিছিলে যোগ দেওয়ার কারণে নোটিশ দেওয়া হয়েছে। শওকত মাহমুদের সঙ্গে কোনো মিছিলে যোগ দেইনি। তার সাথে কোনো যোগাযোগ আগেও ছিল না, এখনও নেই। তারপরও আমার বিরুদ্ধে অভিযোগ।

তিনি আরও বলেন, চিঠির জবাব দেওয়ার পর আমি জানি না, সে চিঠি গ্রহণ হয়েছে কিনা, না বাতিল হয়েছে। এমন আচরণ আমি ডিজার্ভ করি না। জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হিসেবে এমন আচরণ গ্রহণযোগ্য নয়।

মেজর হাফিজ বলেন, জিয়াউর রহমানের আদর্শ থেকে বিচ্যুত হয়ে যাওয়ার কারণে বিএনপি এত বছর ধরে ক্ষমতার বাইরে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

১০

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

১১

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

১২

দুই বছর পর আবারও ওটিটিতে অপূর্ব

১৩

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

১৪

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

১৫

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

১৬

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

১৭

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

১৮

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

১৯

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

২০
X