তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ০৫:০৮ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি অন্যায় জুলুমের রাজনীতি করে না : মেজর হাফিজ

ইমাম-মুয়াজ্জিনদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। ছবি : কালবেলা
ইমাম-মুয়াজ্জিনদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। ছবি : কালবেলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, বিএনপি অন্যায় জুলুমের রাজনীতি করে না। আমার দলের কেউ যদি অন্যায়, জুলুম-নির্যাতনের সঙ্গে জড়িত থাকে সে যত বড় নেতা হোক কোনো ছাড় নয়, আপনারা সরাসরি আমাকে জানাবেন। তাকে দল থেকে বহিষ্কার করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করা হবে।

শনিবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় ভোলার তজুমদ্দিন উপজেলা অডিটরিয়ামে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও মাদ্রাসা শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, সমাজে ন্যায়, আদর্শ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ইমাম ও মাদ্রাসা শিক্ষকদের ভূমিকা অপরিসীম। তারা যেন স্বাধীনভাবে সত্য ও ন্যায়ের কথা বলতে পারেন, সেই পরিবেশ সৃষ্টি করতে হবে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ ওমর আসাদ রিন্টু, প্রখ্যাত আলেম মাওলানা মোস্তাক আহমেদ, উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা মো. নাছরুল্লাহ।

আরও উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাকির হোসেন হাওলাদার, সহসভাপতি হাসান মাকসুদুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মহিউদ্দিন জুলফিকার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল সদস্য শাহ্ মো. শাহীন সাজি, ভোলা জেলা যুবদল সহসভাপতি হাসান সাফা পিন্টু, উপজেলা ওলামা দল সভাপতি মাওলানা আব্দুল হালিম জাহাঙ্গীর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

১০

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

১১

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১২

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

১৩

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

১৪

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বিন্দু

১৫

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

১৬

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

১৭

গন্তব্য

১৮

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

১৯

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

২০
X