কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩, ০৫:১৪ পিএম
অনলাইন সংস্করণ

রাজনৈতিক অস্থিরতার মধ্যে তপশিল দিলে ইসিকে দায় ভার নিতে হবে : এবি পার্টি

আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রতিবাদ সমাবেশ। ছবি : কালবেলা
আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রতিবাদ সমাবেশ। ছবি : কালবেলা

চলমান আন্দোলন ও অবরোধ কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে রাজধানীতে কালো পতাকা মিছিল করেছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। বুধবার দুপুরে মিছিলটি পল্টন, সেগুনবাগিচা, বিজয়নগর সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিজয়-৭১ চত্বরে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বিএম নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে দলের সদস্যসচিব মজিবুর রহমান মন্জু বলেন, বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার চালিয়ে ভীতিকর পরিস্থিতি তৈরি করা হচ্ছে। এমতাবস্থায় তপশিল ঘোষণার মাধ্যমে দেশকে আরও অস্থিতিশীলতার দিকে ঠেলে দিলে উদ্ভুত পরিস্থিতির দায় নির্বাচন কমিশনকে বহন করতে হবে। তিনি নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করে বলেন জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে চিরতরে দেশ ও জাতির শত্রু হিসেবে চিহ্নিত হবেন।

মিছিল পরবর্তী সমাবেশে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, সিনিয়র সহকারী সদস্যসচিব আনোয়ার সাদাত টুটুল, যুবপার্টির আহবায়ক এবিএম খালিদ হাসান, মহানগর উত্তরের আহবায়ক আলতাফ হোসাইন, কেন্দ্রীয় সহকারী সদস্যসচিব এম আমজাদ খান, যুবপার্টির সদস্যসচিব শাহাদাতুল্লাহ টুটুল, মহানগর উত্তরের সদস্যসচিব ফিরোজ কবির, মহানগর দক্ষিণের যুগ্ম সদস্যসচিব আহমেদ বারকাজ নাসির, কেফায়েত হোসেন তানভীর, যুবপার্টি ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক তোফাজ্জল হোসেন রমিজ, সহকারী অর্থ সম্পাদক সুমাইয়া শারমিন ফারহানা, উত্তরের সদস্যসচিব শাহিনুর আক্তার শীলা, মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম নান্নু, নারী নেত্রী রুনা হোসাইন, আজিজা সুলতানা, ছাত্রনেতা ফজলে এলাহী মোহন, হাসিবুর রহমান খান, সারাফ আঞ্জুমান বিভা সহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১০

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১১

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১২

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৩

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১৪

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১৫

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৬

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১৭

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৮

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৯

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

২০
X