কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩, ০৮:০৮ পিএম
আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ০৮:৩২ পিএম
অনলাইন সংস্করণ

অবরোধের সমর্থনে ঢাকায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঢাকায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ। ছবি : কালবেলা
ঢাকায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ। ছবি : কালবেলা

যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপি ঘোষিত সারা দেশে তৃতীয় দফার ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচির প্রথম দিনে আজ বুধবার (৮ নভেম্বর) সকালে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন ও সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদারের নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণের ৫ স্থানে অবরোধ কর্মসূচি সমর্থনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। যাত্রাবাড়ী, ওয়ারী, লালবাগ, মগবাজার, ধানমন্ডিতে বিক্ষোভ মিছিল হয়েছে। এ সময় নেতাকর্মীরা সরকারের পদত্যাগের দাবি এবং এক দফার সমর্থনে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

উক্ত ৫ স্থানে বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি এস এম সায়েম, যুগ্ম সম্পাদক কাজী মহিউদ্দিন মহী, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম পলাশ।

এ ছাড়াও একই ইস্যুতে দেশব্যাপী ৮ ও ৯ নভেম্বর ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ সমর্থনে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি মো. রফিকুল ইসলাম, দক্ষিণের সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদার ও যুগ্ম সম্পাদক কাজী মহিউদ্দিন মহীর নেতৃত্বে মগবাজার ওয়ারলেস গেট থেকে মগবাজার মোড় পর্যন্ত- শাহবাগ, রমনা, পল্টন, মতিঝিল, শাহজাহানপুর জোন- ৫ এর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১০

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১১

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৩

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৪

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৫

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৬

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৭

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৮

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৯

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

২০
X