কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৩, ০২:২২ পিএম
আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ০২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

অবরোধের সমর্থনে ১২ দলীয় জোটের বিক্ষোভ মিছিল

অবরোধের সমর্থনে ১২ দলীয় জোটের বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা
অবরোধের সমর্থনে ১২ দলীয় জোটের বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা

বিএনপি ঘোষিত তৃতীয় দফার টানা ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে ১২ দলীয় জোট। বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে বিক্ষোভ মিছিলটি করা হয়। মিছিল শেষে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।

সমাবেশে নেতারা বলেন, বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করার স্বপ্ন পানসে হয়ে গেছে। অংশগ্রহণমূলক নির্বাচন না হলে সে নির্বাচন ছেলেখেলা গণ্য হবে। কারও কাছেই সে নির্বাচন গ্রহণযোগ্য বিবেচিত হবে না।

১২ দলীয় জোটের বক্তারা বলেন, জনমত এখন সম্পূর্ণ সরকারের বিরুদ্ধে। এই অবস্থায় বিএনপির একটি বড় অংশকে ভাগিয়ে এনে রক্ষা পাওয়ার চেষ্টা করছে।

বক্তারা বলেন, সরকার যাই করুক রক্ষা পাবে না; হয় একদফা দাবি মেনে নিয়ে সকল রাজবন্দিকে মুক্তি দিয়ে সমঝোতায় আসার শেষ সুযোগ গ্রহণ করতে হবে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ১২ দলীয় জোটের সমন্বয়ক অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার নওয়াব আলী আব্বাস খান, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সিনিয়র সহসভাপতি রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, জাগপার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রধান বাংলাদেশ এলডিপির অতিরিক্ত মহাসচিব তমিজউদ্দিন টিটু, সিনিয়র যুগ্ম মহাসচিব এম এ বাশার, বাংলাদেশ কল্যাণ পার্টির ভাইস চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, বাংলাদেশ জাতীয় দলের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম, শামসুল আহাদ, আবুল মনসুর, লেবার পার্টির যুগ্ম মহাসচিব শরিফুল ইসলাম, ইসলামী ঐক্য জোটের যুগ্ম মহাসচিব ইলিয়াস রেজা, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মুফতি জাকির হোসেন, আতাউর রহমান, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, জাতীয় ছাত্রসমাজের সভাপতি ফয়েজ আহমেদ, ছাত্র জমিয়তের সভাপতি আদনান আহমেদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

১০

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

১১

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

১২

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

১৩

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

১৪

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

১৫

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

১৬

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

১৭

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

১৮

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

১৯

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

২০
X