কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৩, ০২:৫১ পিএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ০৩:০৬ পিএম
অনলাইন সংস্করণ

নূর হোসেনের আত্মোৎসর্গীকৃত গণতন্ত্র আজ ভূলুণ্ঠিত : সাইফুল হক 

নূর হোসেন চত্বরে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা নিবেদন। ছবি : কালবেলা
নূর হোসেন চত্বরে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা নিবেদন। ছবি : কালবেলা

যে গণতন্ত্রের জন্য নূর হোসেন আত্মত্যাগ করেছিল, বর্তমানে আওয়ামী লীগ সরকার তা ভূলুণ্ঠিত করছে বলে অভিযোগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

শুক্রবার (১০ নভেম্বর) সকালে শহীদ নূর হোসেন দিবসে রাজধানীতে স্মৃতিস্তম্ভে শহীদের প্রতি শ্রদ্ধা জানানোর পর এই অভিযোগ করেন তিনি।

সাইফুল হক বলেন, ‘নূর হোসেনের অপরাধ ছিল তিনি স্বৈরাচার বিদায় দিয়ে গণতন্ত্র চেয়েছিলেন, ভোটাধিকার চেয়েছিলেন, চেয়েছিলেন সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার। নূর হোসেনসহ আরও অনেকের আত্মত্যাগের বিনিময়ে যে জনগণ বিজয়ী হয়েছিল আজ সেই জনগণকে পরাজিত করা হয়েছে। আমরা সামরিক স্বৈরশাসক এরশাদকে ক্ষমতা থেকে নামাতে পারলেও আজ বেসামরিক ফ্যাসিবাদী দুঃশাসনের কবলে পড়েছি।’

তিনি বলেন, ‘বর্তমান সরকার নূর হোসেনের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা করে দেশের গণতন্ত্র, ভোটাধিকারসহ গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। দেশে নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরের পথ বন্ধ করে দিয়েছে। নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। অগণতান্ত্রিকভাবে ক্ষমতায় টিকে থাকতে কর্তৃত্ববাদী, ফ্যাসিবাদী শাসনব্যবস্থা কায়েম করে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিয়েছে। রাজনৈতিক ক্ষমতাকে ব্যবহার করে ক্ষমতাসীন দল দেশের অর্থসম্পদ লুট করে ব্যক্তিগত বিত্তবৈভবের পাহাড় গড়ে তুলছে। দেশের নাগরিক হিসেবে সাধারণ মানুষ সরকার ও সরকারি দলের কাছে চরম অপমানিত ও মূল্যহীন হয়ে পড়ছে।’

সাইফুল হক বলেন, ‘নূর হোসেনের চেতনাকে সন্মান জানাতে হলে আজকের এই সরকারকে বিদায় দিয়ে দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। দেশের সকল অগণতান্ত্রিক আইনকানুন বাতিল করে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে গড়ে তুলতে হবে। সেই লক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণতন্ত্র মঞ্চ, বিএনপি ও প্রায় সকল বিরোধী দলকে সাথে নিয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করছে। এই সংগ্রামে নূর হোসেন অনুপ্রেরণার উৎস হিসেবে থাকবেন।’

এর আগে সাইফুল হকের নেতৃত্বে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীরা নূর হোসেন চত্বরে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে নুর হোসেনের চেতনাকে বাস্তবায়ন করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, ছাত্র সংহতির সভাপতি ফাইজুর রহমান মুনির, জোনায়েদ হোসেন, যুব নেতা রিয়েল আহমেদ, নান্টু দাস, ফরিদ মিয়া প্রমুখ।

বিপ্লবী ছাত্র সংহতির পক্ষ থেকেও শহীদ নূর হোসেনের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

১০

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

১১

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

১২

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১৩

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

১৫

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

১৬

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১৭

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

১৮

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

২০
X