61Array ( [0] => 61 [1] => 31 )
বিনোদন ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ১২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ভেঙে ফেলা হচ্ছে সালমান খানের শুটিং সেট

সালমান খান। ছবি : সংগৃহীত
সালমান খান। ছবি : সংগৃহীত

বলিউড সুপারস্টার সালমান খান অভিনীত নতুন ছবি ‘দ্য ব্যাটল অব গালওয়ান’ পরিচালনা করছেন অপূর্ব লাখিয়া। ২০২০ সালের জুনে লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চীন সীমান্ত সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে নির্মাণ হচ্ছে এই ছবিটি। এতে কর্নেল বিকুমা সন্তোষ বাবুর চরিত্রে অভিনয় করবেন সালমান খান। চরিত্রের প্রয়োজনে ইতিমধ্যেই শারীরিকভাবে বেশকিছু পরিবর্তন এনেছেন তিনি।

চলতি মাসে মুম্বাইয়ে মেহবুব স্টুডিওতে ছবিটির শুটিং শুরুর কথা ছিল এবং সেটও প্রস্তুত করা হয়েছিল। তবে শেষ মুহূর্তে নির্মাতারা পরিকল্পনা বদলান। গত জুলাইয়ে বান্দ্রার মেহবুব স্টুডিওতে তৈরি সেটটি বর্তমানে ভেঙে ফেলা হচ্ছে।

ছবির সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্র মিড-ডে-কে বলেন, ‘বান্দ্রায় তৈরি সেটটির ভাঙার কাজ শুরু হয়েছে। এটি মূলত একটি সৃজনশীল সিদ্ধান্ত। পরিচালক চান ছবির অ্যাকশন দৃশ্যগুলো ধারাবাহিকভাবে শুট করতে। সালমানের নির্দিষ্ট একটি লুক রয়েছে, যা বজায় রাখতে মুম্বাই ও লাদাখের শুটিংয়ের মাঝে ৩০ দিনের বিরতি রাখা সম্ভব নয়। তাই আগে অ্যাকশন দৃশ্যগুলো শুট করা হবে।’

এ কারণে আপাতত মুম্বাই শিডিউল অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে। শেষ পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হবে শহরে কোনো গানের দৃশ্য বা অতিরিক্ত কোনো শট নেওয়া হবে কি না।

ছবিটি নিয়ে গুঞ্জন উঠেছে যে, ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনুমতি সংক্রান্ত জটিলতায় পড়েছে নির্মাতারা। তবে সূত্রটি এ দাবি নাকচ করে বলেন, ‘এটি একজন ভারতীয় সেনা কর্মকর্তার বীরত্বের গল্প। কোনো দেশকে খলনায়ক হিসেবে দেখানো হয়নি। নির্মাতারা যথাযথ অনুমতি নিয়েই ছবির ঘোষণা দিয়েছেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X