মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ০৩:২৪ এএম
আপডেট : ১১ আগস্ট ২০২৫, ০৭:৩২ এএম
অনলাইন সংস্করণ

শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

শায়েস্তাগঞ্জ থানা। ছবি : সংগৃহীত
শায়েস্তাগঞ্জ থানা। ছবি : সংগৃহীত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় মনির হোসেন (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (১০ আগস্ট) রাত ১১টার দিকে শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ আঞ্চলিক সড়কের জগতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনির হোসেন (২৩) হবিগঞ্জ সদর উপজেলার সুলতান মাহমুদপুর গ্রামের ইলিয়াছ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হবিগঞ্জ-থ-১১-৫৭৩৫ নম্বরের একটি সিএনজিচালিত অটোরিকশা শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকা থেকে যাত্রী নিয়ে হবিগঞ্জ সদরের দিকে রওনা হয়। পথিমধ্যে জগতপুর এলাকায় পৌঁছামাত্রই বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই যাত্রী মনির হোসেন মারা যান।

এ ঘটনায় আহত হন- সিলেটের কাশটুলা এলাকার তাহির মিয়ার মেয়ে রুমানা বেগম (১৮) ও আব্দুল হকের ছেলে আরিফুল হক (২৪) গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠালে রুমানা বেগমকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানার এসআই কাউছার হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন এবং ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠান।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ জানান, দুর্ঘটনাকবলিত সিএনজি থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১০

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১১

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১২

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৩

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৪

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৫

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৬

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৭

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৮

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৯

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

২০
X