কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ১০:৩২ পিএম
আপডেট : ১০ আগস্ট ২০২৫, ১০:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে চীনা নাগরিকের আকুতির দৃশ্য ভাইরাল, পুলিশ যা জানাল

ফোন হারিয়ে চীনা নাগরিকের আর্তনাদ ও কান্নাকাটি। ছবি : সংগৃহীত
ফোন হারিয়ে চীনা নাগরিকের আর্তনাদ ও কান্নাকাটি। ছবি : সংগৃহীত

রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে এক চীনা নাগরিকের আর্তনাদ ও কান্নাকাটির একটি ভিডিও ভাইরাল হয়েছে। অভিযোগ উঠেছে, ওই ব্যক্তির মোবাইল ফোন ছিনতাই হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিদেশি ওই ব্যক্তি স্টেশনের প্ল্যাটফর্মে হাঁটু গেড়ে বসে ট্রেনের ছাদে থাকা কিছু মানুষের উদ্দেশে কিছু একটা বলছেন। এ সময় তার আশপাশে অনেক মানুষ দেখা যায়।

এদিকে ওই ভিডিওতে নেটিজেনরা সমালোচনামূলক মন্তব্য করেছেন। অনেকে মোবাইলটি উদ্ধারে পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন।

রোববার (১০ আগস্ট) এ বিষয়ে ঢাকা রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন গণমাধ্যমকে জানিয়েছেন, শনিবারের (৯ আগস্ট) এ ঘটনায় পুলিশের কাছে কোনো অভিযোগ জমা পড়েনি।

ওসি আরও জানান, ওই চীনা নাগরিক বিভিন্ন সময় ট্রেনের ছাদে চলাচল করে ব্লগের কাজ করতেন। যদিও তাকে বিভিন্ন সময় এ বিষয়ে সতর্ক করা হয়েছে। এরই মধ্যে শনিবার তিনি ট্রেনের ছাদে চড়ে দৃশ্য ধারণ করার সময় তার মোবাইল ফোন ছিনতাই হয়। পরে তিনি ট্রেনের নিচে নেমে মোবাইল ফোন ফিরিয়ে দেওয়ার আকুতি জানান। ওই দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

ওসি জয়নাল বলেন, আমরা সিসিটিভি ফুটেজ দেখে চোরকে শনাক্তের চেষ্টা করছি। তবে ওই চীনা নাগরিক কোনো অভিযোগ না করায় তার সঙ্গে যোগাযোগ করা কঠিন হয়ে পড়েছে। ভুক্তভোগী ব্যক্তি পুলিশের সঙ্গে যোগাযোগ করলে কাজ সহজ হতো বলে জানান তিনি।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১০

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১১

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১২

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৩

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৪

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৫

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৬

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

১৮

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

১৯

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

২০
X