কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ১০:০৭ এএম
আপডেট : ১১ আগস্ট ২০২৫, ১০:১৭ এএম
অনলাইন সংস্করণ

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় এবং এর আওতাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে শূন্য পদসমূহে জনবল নিয়োগ দেওয়া হবে বলে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। এটি একটি পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে শুধু চাঁদপুর জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করার যোগ্য। আবেদন প্রক্রিয়া শুরু হবে ১২ আগস্ট থেকে।

এর আগে, একই মন্ত্রণালয়ের আওতায় ঝিনাইদহ সিভিল সার্জন কার্যালয়ে ১৫৫ জন এবং দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ে ১৫৪ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল।

দেখে নিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

পদের নাম ও সংখ্যা

১. পদের নাম: পরিসংখ্যানবিদ

পদসংখ্যা: ৫

বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা

আবেদনে শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান, গণিত ও অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

২. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ২

বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা

আবেদনে শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

৩. পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর

পদসংখ্যা: ১

বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

৪. পদের নাম: স্বাস্থ্য সহকারী

পদসংখ্যা: ২০০

বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা

আবেদনে শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

৫. পদের নাম: গাড়িচালক

পদসংখ্যা: ২

বেতন স্কেল: ৯,৭০০–২৩,৪৯০ টাকা

আবেদনে শিক্ষাগত যোগ্যতা: যে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত ভারী যানবাহন চালনার হালনাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স। অভিজ্ঞতাসম্পন্ন চালকেরা অগ্রাধিকার পাবেন।

বয়সসীমা: ১২–০৮–২০২৫ তারিখে আবেদনকারী প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ (আঠারো) ও সর্বোচ্চ ৩২ (বত্রিশ) বছর হতে হবে।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের অনলাইনে

http://cschid.teletalk.com.bd ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক আবেদন করতে হবে। অনলাইনে আবেদন ছাড়া অন্য কোনো প্রকার আবেদন গ্রহণ করা হবে না।

উল্লেখযোগ্য যে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের ২৬–০৬–২০১৮ সালের নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে যারা এসব পদের জন্য আবেদন করেছেন, তাদের আবার আবেদন করার প্রয়োজন নেই। তাদের আবেদন সঠিক থাকলে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে এবং তাদের বয়স আগের নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী গ্রহণযোগ্য হবে।

আবেদনের শেষ দিন

অনলাইনে আবেদন ফরম পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু হবে ১২–০৮–২০২৫ সকাল ১০টায়। আগ্রহী প্রার্থীরা অনলাইনে ০১–০৯–২০২৫ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদন ফি

এসব পদের জন্য ১০০/– (একশ) টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ ১২/– (বারো) টাকাসহ মোট ১১২/– (একশ বারো) টাকা (অফেরতযোগ্য) টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে জমা দিতে হবে। অনলাইনে আবেদন সাবমিট করার পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে আবেদন ফি জমা দিতে হবে।

বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩,৩২৪ টাকা কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ইরানের বিরুদ্ধে বড় হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

পুলিশের অভিযানে হামলা, এসআইকে ছুরিকাঘাত

বন্যায় চকরিয়ায় ১২ হাজারের বেশি পশু-পাখির মৃত্যু

পিএসসির অধীনে বিভিন্ন মন্ত্রণালয়ের একাধিক পদে নিয়োগ, আবেদন শুরু আজ

নিউজউইকের পর্যালোচনা / ট্রাম্পকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে ইরান যুদ্ধ, কমেছে জনপ্রিয়তা

সকালের মধ্যে বিভিন্ন অঞ্চলে হবে ঝড়, আছে বজ্রবৃষ্টির শঙ্কাও

আওয়ামী লীগ নেতার পদত্যাগ

২৬ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

৮-২২ জুলাই / মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি আইআরজিসির

১০

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, আটক ৭

১২

২৬ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৩

ফিলিস্তিনিদের ব্যক্তিগত গাড়ি ছিনিয়ে নিচ্ছেন ইসরায়েলিরা

১৪

ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে পান করুন এই তিন পানীয়

১৫

ভিসা ছাড়া এশিয়ার যে ৬ দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশিরা

১৬

এবার গাঁজা গাছসহ গ্রেপ্তার ইয়াবাকাণ্ডে বহিষ্কৃত পুলিশ সদস্য

১৭

সীতাকুণ্ডে যুবককে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যা, থানায় মামলা

১৮

মেজর লিগের অল-স্টার ম্যাচে খেলবেন না মেসি

১৯

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

২০
X